আজ  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


প্রসব যন্ত্রণা

  শাহেদা আলম   |   আপডেট: ০৯:০৩ পিএম, ২০২২-০৪-০৮    692

 

প্রসব যন্ত্রণা প্রসব যন্ত্রণা

প্রসব যন্ত্রণা

শাহেদা  আলম

স্বৈরাচারির পাশবিকতায়
বাঙালি সত্ত্বায়
অঙ্করিত হলো একটি বীজ
নব জাতকের জন্ম দেবার
একটি ভ্রন।

অন্তঃসত্ত্বা মায়ের
অপার আনন্দে হৃদয়ে
নতুন শিশু আসবে কোলে
দেহের সমস্ত রক্তবিন্দু দিয়ে
ভ্রনের পুষ্টি।

ফ্যাকাশে বিবর্ণ হয় গর্ভধারিণী
তবুও পরম তৃপ্তি এক নতুন আস্বাদ,
সন্তানের মা হবার--
তাই মলিন বদনে স্বপ্নবুননে
আশার ইঙ্গিত।  

দীর্ঘ ন’মাস পেরিয়ে
ভ্রনটির পরিপূর্ণতা লাভ,
একটি শিশুর আকর নিয়েছে
জননীকে করেছে বিদগ্ধ।
কাতর, অস্থিচর্মসার।

জুলুম খোরের হিংস্রলীলার ফল
অবৈধ সন্তান-
তবুও বিচলিত নয় মাতা
দুচোখে তার বিভ্রান্তি
আছে মাতৃবাসনার উজ্জ্বল দীপ্তি
(কারণ) পূত পবিত্র নিস্পাপ এ সন্তান।

যন্ত্রণা! দারুণ যন্ত্রণা!
গর্ভের শিশু হাত-পা ছুঁড়ছে
মুক্তির দাবিতে-
প্রসবিনী অস্থির
নিঃশ্বাসে নিঃশ্বাসে
প্রাণ বুঝি যায়।

প্রসব যন্ত্রণা কাতর মায়ের
করুণ আকুতি-
“আমার উদ্ধার কর যাদু
তোকে জন্ম দিতে এতো কষ্ট!
আমি যে মরতে বসেছি”।

হঠাৎ তীব্র এক যন্ত্রণা-
প্রসূতি সজোরে আঁকড়ে ধরে নিজেকে
বাঙালি সত্ত্বার গর্ভ হতে
বেরিয়ে এলো নাড়িছেড়া ধন
বিজয় পতাকা হাতে
রক্তস্নাত এক নতুন শিশু
“সোনার বাংলাদেশ”।

রচনাকাল: ১৯৭২ সাল।

#######

 

রিলেটেড নিউজ

আইডিএফের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের ঘরোয়া বৈঠক

আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত


মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের অগ্রগতি পর্যালোচনা সভা

আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত


অযত্ন, অবহেলায় পাহাড়তলী সিসিএস অফিস

আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত


রেলের সিসিএস কার্যালয়ের সামনে ময়লা অপসারণ না হওয়ার কারণ কী?

আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত


রেলের জায়গায় অবৈধ বিদ্যুৎ সংযোগ 

আফছার উদ্দিন লিটন: রেললাইন লাগোয়া ইস্পাহানী মার্শাল ফিল্ডের পশ্চিমকোণের আকিজ মটরস থেকে কৈবল্যধাম রেল স্টেশনের পেছà¦...বিস্তারিত


বউ নিয়ে রাজনীতি 

আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খোà...বিস্তারিত