শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০৪:৩৯ পিএম, ২০২২-০১-২৪ 1301
ইপসা সীতাকুণ্ড অঞ্চলে ৫টি গ্রামে ক্লাস্টার ভিত্তিক নিরাপদ সবজি চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা করে আসছে বলে জানালেন ইপসার কৃষি কর্মকর্তা সুমন দেবনাথ।
২৩ জানুয়ারি(রবিবার) বিকাল সাড়ে ৩টায় সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ রহমত নগর গ্রামের (সিরাজ ভুইয়া রাস্তার মাথা সংলগ্ন) কৃষক মহি উদ্দিনের বাড়ির উঠোনে নিরাপদ সবজি উৎপাদন নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ইপসার ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তা গৌতম বিশ্বাসের সঞ্চালনায় সুমন দেবনাথ আরও বলেন, উপজেলা কৃষি অফিস এবং ইপসা যৌথ উদ্যোগে সীতাকুণ্ড অঞ্চলে নিরাপদ সবজি উৎপাদনে কাজ করছে। সীতাকুণ্ড বাজারে নিরাপদ সবজি কর্ণার স্থাপন করা হয়েছে-যেখানে কৃষকদের উৎপাদিত নিরাপদ সবজিগুলো কৃষকরা ন্যায্যমূল্যে বিক্রয় করতে পারছে এবং ভোক্তারাও নির্ধারিত স্থান থেকে নিরাপদ সবজি কিনতে পারছে।
এ সময় আরও বক্তব্য রাখেন-গৌতম বিশ্বাস, লেখক ও গবেষক আফছার উদ্দিন লিটন, ইপসার প্রকল্প কর্মকর্তা তাপস নন্দী, ইপসার সহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, ইপসার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাফিকুল ইসলাম শুভ ও ইপসার সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো. রুবেজ।
ইপসার মাঠ দিবসে কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসমাইল সওদাগর, মো. মহি উদ্দিন, মো. সালেক, মো. আলা উদ্দিন, মো. নেজাম, মো. ইব্রাহিম সহ আরও ৪০জন কৃষক।
অনুষ্ঠান শেষে অর্ধ শতাধিক কৃষকের উপস্থিতিতে নিরাপদ সবজি উৎপাদন নিয়ে মাঠ দিবসে কৃষকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইপসার কৃষি কর্মকর্তা সুমন দেবনাথ। এ সময় দক্ষিণ রহমত নগর গ্রামের কৃষকরা বিভিন্ন সমস্যার কথা জানালে তিনি উপজেলা কৃষি অফিস ও ইপসার সমন্বয়ে সমাধান করার আশ্বাস দেন।
আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খো...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদের সামনে আইল্যান্ডের মাঝখানে দেখা যাচ্ছে চসিকের কিছু পকেট...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, সমাজকর্মী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী । চট্টগ্রামের প্রাচীন ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak