শিরোনাম
আফছার উদ্দিন লিটন: | আপডেট: ০২:১৮ পিএম, ২০২১-১২-১৪ 701
ইপসা কৃষকদের নিয়ে কাজ করছে
কালো ধান অধিক পুষ্টি ও রোগ প্রতিরোধ সম্পন্ন। তাই লাভজনক এ ধান চাষে উপজেলার কৃষকদের এগিয়ে আসা উচিত-বলেছেন সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ।
১২ ডিসেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৩টায় ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালো ধান নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ইপসার কৃষি কর্মকর্তা সুমন দেবনাথের সভাপতিত্বে তিনি আরও বলেন, কৃষকদের নিয়ে মাঠ দিবস আয়োজন করার জন্য ইপসাকে সাধুবাদ জানাই। আমাদের পাশাপাশি ইপসা এ উপজেলায় কৃষকদের নিয়ে কাজ করছে।
এ সময় আরও বক্তব্য রাখেন ইপসার সহকারী কৃষি কর্মকর্তা গৌতম বিশ্বাস, সাংবাদিক আফছার উদ্দিন লিটন ও কৃষক মো. খোরশেদ আলম।
স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র কৃষি কর্মকর্তা সুমন দেবনাথ বলেন, কালো ধান শুধু আগে লাউসে উৎপাদন হতো। লাউসের রাজারা এ ধান চাষ করতো। কিন্তু সেসময় লাউসের রাজা প্রজাদেরকে এ ধান চাষ করতে দিত না। কারণ, লাউসের রাজা চাইতো-তিনিই দীর্ঘজীবী হবেন। তার রাজ্যর প্রজারা নয়। এ ধানের পুষ্ঠিগুণ বেশি থাকায় সীতাকুণ্ড উপজেলার ইদিলপুরের কৃষক মো. খোরশেদ আলম এবার ৬ শতক জায়গায় ৪৮ কেজি কালো ধান উৎপাদন করেন। এছাড়া একই উপজেলার ধর্মপুর গ্রামের অপর কৃষক মো. আনোয়ার হোসেন ১০ শতক জায়গার উপর ১৩০ কেজি কালো ধান উৎপাদন করেন।
তিনি আরও বলেন, ইপসা’র পক্ষ থেকে উপজেলার কৃষকদের সবসময় ঋণ ও প্রশিক্ষণ দিয়ে কৃষি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে শতাধিক কৃষকের উপস্থিতিতে কালো ধান নিয়ে মাঠ দিবসে কৃষকের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন উপজেলা কৃষি অফিসার। এ সময় তিনি কৃষকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয়ের সামনে অযত্ন-অবহেলায় পড়ে আ...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak