আজ  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬


ইপসা-এসইপি প্রকল্পের মৎস্য খাতের “এডভান্স ফিশ কালচার টেকনোলজী” বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৯:১৯ এএম, ২০২১-০৮-১২    1191

 

ইপসা-এসইপি প্রকল্পের মৎস্য খাতের “এডভান্স ফিশ কালচার টেকনোলজী” বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ইপসা-এসইপি প্রকল্পের প্রশিক্ষণে বক্তারা

 

ইপসা-এসইপি প্রকল্পের উদ্যোগে মৎস্য খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের “এডভান্স ফিশ কালচার টেকনোলজী” বিষয়ে প্রক্ষিণের আয়োজন করা হয়। গতকাল ১১ আগস্ট (বুধবার) দিনব্যাপী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর শাখায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম আহমেদ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপসা সৈয়দপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মো. গোলাম মহিউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. নুরুন নবী। উক্ত প্রশিক্ষণে পরিবেশ সম্মত উপায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন-দারিদ্র দূরীকরণ ও নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের এ প্রশিক্ষণের আয়োজন। দেশের অর্থনীতির চাকাকে সচ্ছল করতে নারী উদ্যোক্তারা অগ্রণি ভূমিকা রাখবে। উক্ত প্রশিক্ষণে ১২ জন নারী উদ্যোক্তা সহ মোট ২৫ জন অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মহসিন মিঞা ও টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) মো. আজিজুল ফজল।

- প্রেস বিজ্ঞপ্তি

রিলেটেড নিউজ

সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত


ডিকের হুশ কোথায়?

আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত


ভালোবাসা জেগে থাক

আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত


ভিলেজ পলিটিক্স

আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত


পরের সরকার যদি সংস্কার না করে তখন তার দায়ভার কে নেবে?

আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত


বিএনপি কি স্বৈরাচার আওয়ামী লীগের জেল-জুলুম নির্যাতনের কথা ভুলে গেছে?

আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত