শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০১:৫৯ এএম, ২০২১-০৭-১৫ 731
স্পেন কোচ লুইস এনরিকের নিশ্চয়ই মনে পড়ছে সেই স্মৃতি! ইউরো ২০২০-এর সেমিফাইনালে ইতালির বিপক্ষে ৬ জুলাই রাতে মাঠে নেমেছিল স্পেন। কোচের দায়িত্বে থেকে সেদিন লুইস এনরিকে ব্যস্ত ছিলেন দলের রণকৌশল তৈরি নিয়ে। কিন্তু ব্যস্ততার মধ্যেও এনরিকে ফিওে গেছেন ২৭ বছর আগের সেই দিনটিতে। এমনই এক ইতালি ম্যাচে যে নাক ভেঙে রক্তাক্ত হয়েছিলেন এনরিকে!
আজকের স্পেন কোচ তখন স্পেনের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের কথা। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন আর ইতালি। রবার্তো ব্যাজিওর ইতালির বিপক্ষে ২-১ গোলে হেরে গিয়েছিল স্পেন। হারের দুঃখের সঙ্গে খেলোয়াড় লুইস এনরিকে সেদিন রক্তাক্ত হয়েছিলেন নাক ভেঙে। ইতালির ফুটবলার মাউরো তাসোত্তির সঙ্গে সেদিন মাঠে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল আজকের স্পেন কোচের।
লন্ডনের ওয়েম্বলিতে ইউরোর প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় ৬ জুলাই (মঙ্গলবার) রাতে মুখোমুখি হয়েছিল প্রতাপশালী দুই দল স্পেন-ইতালি ম্যাচ। আর ১২০ মিনিট লড়াই করেও ম্যাচভাগ্য গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হাসি ফুটল আজ্জুরিদের। ৪-২ স্কোরলাইনে ইউরো-২০ এর ফাইনালের টিকিট কাটল মানচিনির দল ইতালি।
সেদিন এ ম্যাচের আগে এনরিকেকে মনে করিয়ে দেয়া হলো সেই স্মৃতি। তবে সেটি নিয়ে তিনি রসিকতা করতেও ছাড়েননি, ‘অনেক বছর আগের কথা। আমার নাকটা বোধ হয় এখন ঠিকই আছে। সেদিন যে চেহারা হয়েছিল, অন্তত এত বছর পর তার চেয়ে ভালো আছে।’ তাসোত্তির সঙ্গে এরপর নাকি বেশ কয়েকবার কথা হয়েছে এনরিকের। জানিয়ে রাখতে ভোলেননি সেটিও, ‘সেই ঘটনার পর থেকে তাসোত্তির সঙ্গে আমার চার থেকে পাঁচবার দেখা হয়েছে, কথা হয়েছে। আমার সব সময়ই মনে হয়েছে তাসোত্তি দা-একজন মানুষ।’
১৯৯৪ বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালটা অবশ্য কখনোই ভোলেননি এনরিকে, ‘ওই ঘটনাটা অতীতের অংশ। সেটি ফুটবল ইতিহাসেরও অংশ। আমি আর তাসোত্তি দুজনই মনে করি, ওটা ছিল একটা দুর্ঘটনা। ঘটনাটি না ঘটলেও পারত। তবে যখন খেলোয়াড় ছিলাম, তখনকার আরও অনেক স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছি। সময়টা ছিল দুর্দান্তই। সেই ম্যাচটাও ছিল দুর্দান্ত। দুর্ভাগ্য যে স্পেন সে ম্যাচটি জিততে পারেনি। এবারের ইউরোতেও আমরা আরও একটা দুর্দান্ত ম্যাচে ইতালির মুখোমুখি হচ্ছি।’
সেদিনের ম্যাচে অবশ্য দারুণ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নেমেছিল ইতালি। টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত তারা। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ‘হার’ কী জিনিস, সেটি ভুলেই গেছেন রবার্তো মানচিনির শিষ্যরা। এবারের ইউরোয় এখন পর্যন্ত দুটি নকআউট ম্যাচসহ ৬ ম্যাচে দাপটের সঙ্গেই জিতেছে ইতালি।
অন্যদিকে, স্পেনের অবস্থাটা একটু ভিন্ন। এবারের ইউরোয় খেলা ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জিতেছে স্পেন। দ্বিতীয় পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ জিতেছে তীব্র লড়াইয়ের পর ৫-৩ গোলে। কোয়ার্টার ফাইনালে উজ্জীবিত সুইজারল্যান্ডের বাধা পেরোতে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়েছে স্পেনকে। এমনিতেই টুর্নামেন্টে দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার, সাবেক অধিনায়ক সার্জিও রামোসকে দল থেকে বাদ দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন স্পেন কোচ।
‘নাক ভাঙা’র স্মৃতিবিজড়িত ইতালির বিপক্ষে সেদিন জিততে বড় পরীক্ষাই দিতে হয়েছে লুইস এনরিকে বাহিনীকে। তবুও জিততে পারেনি তাঁর দল।
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত
আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak