আজ  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


বীমা খাত বর্তমানে বাংলাদেশে একটি সম্ভাবনাময় খাত

  নিজস্ব প্রতিবেদক:   |   আপডেট: ০৮:৩৯ পিএম, ২০২১-০৩-০৭    616

 

বীমা খাত বর্তমানে বাংলাদেশে একটি সম্ভাবনাময় খাত জাতীয় বীমা দিবস-২০২১ এ বক্তব্য রাখছেন অনুপম সেন

বঙ্গবন্ধু জীবন বীমায় চাকুরি করার সুবাদে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল এবং পাকিস্তানি শোষকের বিরুদ্ধে জনগণকে সচেতন করা সহজ হয়েছিল বলে জানিয়েছেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা দেশের প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য ড. অনুপম সেন। ১ মার্চ সকালে জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু ও জীবন বীমা” শীর্ষক আলোচনা সভা জীবন বীমা কর্পোরেশন, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কনফারেন্স রুমে কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (উপসচিব ) কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরিসহ বর্তমান সরকারের অনেক সাহসী পদক্ষেপের কারণে দেশ বিভিন্ন অর্থনৈতিক সূচকে এগিয়ে যাচ্ছে। বীমা খাতেও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জীবন বীমা একটি দীর্ঘ মেয়াদী বিনিয়োগ উল্লেখ করে তিনি জানান মুদ্রাস্ফীতির কারণে মুল্যমান কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিলে সাধারণ মানুষ জীবন বীমায় আরো বেশি উৎসাহিত হবে। অনুষ্ঠানের সভাপতি কাজী নাজিমুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বীমা খাত বর্তমানে বাংলাদেশে একটি সম্ভাবনাময় খাত। মুজিব বর্ষে জীবন বীমা কর্পোরেশনের নতুন স্কীম “বঙ্গবন্ধু সার্বজনীন পেনশন বীমা” ও “বঙ্গবন্ধু শিশু শিক্ষা বীমা”র মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক ও শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ম্যানেজার দাবী মো. মোরশেদ আলম জেসী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হান্নানুর রশিদ, ম্যানেজার-অডিট মো. মিজানুর রহমান ভুঁইয়া, ম্যানেজার-প্রশাসন জনাব নুরুদ্দিন মো. তৈয়ব ও আবদুস সালাম ভুঁইয়া। সভা শেষে ব্যক্তিবীমা ও গ্র“পবীমা’র  গ্রাহকদের  মধ্যে সর্বমোট  দুই কোটি একানব্বই লক্ষ তেষট্টি হাজার একশত সাতচল্লিশ টাকার চেক হস্তান্তর করা হয়। 

রিলেটেড নিউজ

আইডিএফের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের ঘরোয়া বৈঠক

আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত


মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের অগ্রগতি পর্যালোচনা সভা

আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত


অযত্ন, অবহেলায় পাহাড়তলী সিসিএস অফিস

আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত


রেলের সিসিএস কার্যালয়ের সামনে ময়লা অপসারণ না হওয়ার কারণ কী?

আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত


পাহাড়তলী রেলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয়ের সামনে ময়লার ভাগাড়

আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয়ের সামনে অযত্ন-অবহেলায় পড়ে আ...বিস্তারিত


সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত