শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০২:৩২ এএম, ২০২০-১১-০৪ 732
চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই ক্রিকেটকে বিদায় জানালেও অবসর ভেঙ্গে আবারো খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইরফান পাঠান। এবার সেই অবসর ভেঙে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে খেলবেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এলপিএলের প্রথম আসর। পাঁচ দলের অংশগ্রহণে ১৩ ডিসেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। যেখানে তারকাখচিত দল ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন ইরফান পাঠান। সতীর্থ হিসেবে তিনি পাবেন ক্রিস গেইল, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাংকেট, কুশল পেরেরার মতো খেলোয়াড়দের।
মাত্র ৩৬ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ইরফান। তবে দশ মাসের বেশি সময় নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না এ বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। বর্তমানে আইপিএলে ধারাভাষ্যের কাজে আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। আইপিএল শেষ করেই চলে যাবেন শ্রীলঙ্কায়।
ক্রিকইনফোকে ইরফান বলেছেন, ‘আমি খেলার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ, আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। তবে আমি এখনও বিশ্বজুড়ে ক্রিকেটে খেলতে পারব। আশা করছি এলপিএল উপভোগ্য হবে এবং মাঠের লড়াইয়ের স্বাদ আস্বাদন করতে পারব। যা গত দুই বছর ধরে আমি পারছি না। আমি মনে করি, এখনও খেলার মতো অনেক কিছুই আছে আমার ভেতরে।’
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত
আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak