আজ  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


গৌরিকে তিনবার বিয়ে করেছেন শাহরুখ খান

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০২:০৭ এএম, ২০২০-১১-০৪    640

 

গৌরিকে তিনবার বিয়ে করেছেন শাহরুখ খান

 

 

বলিউডের শক্তিমান অভিনেতা শাহরুখ খান। জিরো থেকে হিরো হয়েছেন যিনি। যে জীবনের উত্থানের পরতে পরতে আছে সংগ্রাম, অবর্ণনীয় যাতনার গল্প। সেসব বিভিন্ন সময় নিজেই বলেছেন শাহরুখ। সঙ্গত কারণেই বলিউডে প্রেরণা যোগানো নায়কদের মধ্যে অন্যতম হিন্দি সিনেমার রঙিন ‘দেবদাস’।

১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। প্রিয় তারকার বিশেষ দিনটি পালন করতে আয়োজনের কমতি রাখেন না কোটি কোটি ভক্তরা। তারা উদগ্রীব হয়ে থাকেন শাহরুখের জীবনের অজানা সব তথ্যের জন্য।

তেমনি একটি তথ্য অনেকেরই অজানা। যা নিজে শাহরুখ চলতি বছরের এপ্রিলে প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারকালে তিনি জানিয়েছেন, তিনবার বিয়ে করেছেন তিনি। একটু অবাক হলেন তো? গল্পটা হল, শাহরুখ ও গৌরির বিয়েটা প্রথমে কেউ-ই মেনে নিতে পারেননি। একজন মুসলিম ও একজন হিন্দু হওয়ায় এই বিয়েতে মোটেও রাজি ছিলেন গৌরীর পরিবারও। তাই প্রথমে রেজিস্ট্রি করে বিয়ে করেন তারা।

এরপরে নিকাহ অর্থাৎ ইসলাম মতে বিয়ে ও পরেরটা একেবারে শিখমতে পঞ্জাবি ওয়েডিং। গৌরিরই নাকি ইচ্ছা ছিল এরকম বিয়ে করার, আর সেই ইচ্ছাকেই শাহরুখ পূরণ করলেন নিজের মতো করে।

ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জনক। তার স্ত্রী গৌরি খান। ভালোবেসে তাকে ১৯৯১ সালে বিয়ে করেছিলেন শাহরুখ। মুসলিম শাহরুখ ও হিন্দু ধর্মের গৌরির দাম্পত্যে ধর্ম কোনোদিনই প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেনি।

বলিউডের রোমান্সের রাজা বলা হয় শাহরুখকে। অথচ ব্যক্তিজীবনে তিনি স্ত্রীর কাছে বিশ্বস্ত একজন স্বামী। তার সঙ্গে অনেক নায়িকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও সেগুলো কখনো সত্যি হয়নি। তাই গৌরি চোখ বন্ধ করে ভরসা করেছেন শাহরুখ খানের উপর। তিনিও স্বামীর সকল বিপদে পাশে ছিলেন বন্ধুর মতো। সেই কৃতজ্ঞতা বারবার স্বীকার করেছেন কিং খান, বিভিন্ন অনুষ্ঠান, সভা-সেমিনারে।

 

রিলেটেড নিউজ

আইডিএফের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের ঘরোয়া বৈঠক

আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত


মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের অগ্রগতি পর্যালোচনা সভা

আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত


অযত্ন, অবহেলায় পাহাড়তলী সিসিএস অফিস

আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত


রেলের সিসিএস কার্যালয়ের সামনে ময়লা অপসারণ না হওয়ার কারণ কী?

আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত


রেলের জায়গায় অবৈধ বিদ্যুৎ সংযোগ 

আফছার উদ্দিন লিটন: রেললাইন লাগোয়া ইস্পাহানী মার্শাল ফিল্ডের পশ্চিমকোণের আকিজ মটরস থেকে কৈবল্যধাম রেল স্টেশনের পেছà¦...বিস্তারিত


বউ নিয়ে রাজনীতি 

আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খোà...বিস্তারিত