শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০১:৩১ এএম, ২০২৫-১২-০৫ 152
চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে নবদিগন্তে উন্নীত করার প্রত্যয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) -এর উদ্যোগে এক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।
৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সীতাকুণ্ডের এইচআরডিসি (মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র) প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলাটি ছিল সীতাকুণ্ড, মিরসরাই, হাটহাজারী এবং চট্টগ্রাম শহরের ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের উদ্ভাবনী ক্ষমতা এবং উৎপাদিত পণ্যের এক বিশাল প্রদর্শনী।
শুরুতে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
ইপসা’র পরিচালক (অর্থনৈতিক) মো. মনজুর মোরশেদ চৌধুরী’র সভাপতিত্বে মেলায় স্বাগত বক্তব্য রাখেন ইপসা’র সহকারী পরিচালক মো. নেওয়াজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, পিকেএসএফের সেক্টর ভ্যালু চেইন স্পেশালিস্ট ড. এস এম ফারুক উল আলম প্রমুখ।
একইসাথে অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিরা উপস্থিত থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের উদ্যোগকে উৎসাহিত করেন।
মেলাটি মূলত প্রাণিসম্পদের দুগ্ধ ও মাংসজাত পণ্যের বাজার উন্নয়নসহ উদ্যানভিত্তিক উচ্চমূল্যের ফসলের সম্প্রসারণ প্রকল্পের আওতাভুক্ত উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার বাজারজাতকরণ এবং গুণগত মান ও পদ্ধতি তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ের মধ্যে চিকিৎসা কার্যক্রম, আধুনিক মানের ভেটেরিনারি ল্যাব, অনলাইন এপসভিত্তিক টেলিমেডিসিন চিকিৎসা অন্যতম। এরপর রয়েছে খামার যান্ত্রিকীকরণ। সনাতন পদ্ধতির পরিবর্তে খামার ব্যবস্থাপনা, উৎপাদন কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনের পরিমাণ ও পণ্যের গুণগত মান নিশ্চিত করা। পণ্যের বিএসটিআই, আইএসও, হ্যাসাপ, হালাল সার্টিফিকেশন খুলে দেয়ায় বাজারে নিরাপদ পণ্যের সীমাহীন সম্ভাবনা। যার ফলে প্রান্তিক খামারির পণ্য পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে।
এ পর্যন্ত প্রাণিসম্পদ ও উদ্যানভিত্তিক ফসলের উপ-প্রকল্প দুটির আওতায় ৯০টিরও অধিক পণ্যের বাজারজাত ও মানোন্নয়ন হয়েছে। প্রত্যক্ষভাবে ৩৩ হাজার ও পরোক্ষভাবে লক্ষাধিক ব্যাক্তি এর সুফল পাচ্ছেন। জৈব পদ্ধতিতে চাষ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গতিশীল করছে গ্যাপ ( Good Agricultural Practise) তথা পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি। গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগকে শক্তিশালী করার ক্ষেত্রে পিকেএসএফ ইপসা-র সম্মিলিত এই প্রয়াস ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মেলায় দুই উপ-প্রকল্পের আওতায় থাকা অন্যতম উদ্যোক্তাগণ তাঁদের পণ্য ও কর্মকান্ডের স্টলে বাহারি পসরা সাজিয়ে বসেন এবং এর অবদান স্বরূপ প্রত্যেককে শুভেচ্ছা ক্রেস্ট ও সার্টিফিকেশন প্রদান করা হয়। আরএমটিপি’র আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য এবং উচ্চ বাজার মূল্যের ফসল ও পণ্যের বাজার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এই উপ-প্রকল্পটি গ্রামীণ উৎপাদনকারীদের দক্ষ উৎপাদন পদ্ধতি এবং শক্তিশালী বাজার সংযোগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্ষুদ্র উদ্যোগকে প্রসারিত করতে সক্ষম হওয়ার পাশাপাশি মেলাটি টেকসই অর্থনৈতিক রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখবে বলে আশা করা যায়।
আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত
আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak