আজ  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


আদালতে লেফট -রাইটে ব্যস্ত ছিল যারা

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ০৪:৫২ পিএম, ২০২৫-০৯-১৭    53

 

আদালতে লেফট -রাইটে ব্যস্ত ছিল যারা

বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা ঘরে তো থাকতে দেয়নি। শুধুই আদালতে লেফট -রাইটে ব্যস্ত রেখেছিল। বুঝে ওঠতে পারছি না!
দেশের মানুষ আগে সংস্কার চায়। কারণ পরের সরকার যদি সংস্কার না করে তখন তার দায়ভার কে নেবে? আবার ভারত শাসিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দেশ চলবে! আমরাও জিম্মি হয়ে যাব ওই সরকারের কাছে। প্রকৃতপক্ষে দেশের জনগণের কোনো উন্নয়ন হবে না। তা হোক দেশের শিক্ষিত মানুষ, সচেতন মানুষ কোনোভাবেই চায় না। কারণ, ন্যাড়া একবার বেলতলায় যাই! জানি, বিএনপির সঙ্গে ভারতের দিল্লিতে আওয়ামী লীগ ও ভারত সরকারের (নরেন্দ্র মোদী ও অমিত শাহ) কিছু গোপন চুক্তি হয়েছে। ওই চুক্তির আলোকে কিংবা প্রেসক্রিপশনে কিংবা এডভাইসে হয়তো বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেব কথা বলছেন। যে কারণে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, উগ্রবাদী ইসকন নিষিদ্ধের বিষয়ে রহস্যজনক ভূমিকা পালন করছে। দ্বিমতও পোষণ করছে। আর সংস্কারে বিষয় আংশিক সমর্থন পোষণ করছে। বাকি সংস্কার নাকি তারা ক্ষমতায় আসলে করবে! পাগলের দল কোথাকার! মূর্খের দল কোথাকার! সংস্কার কী পরে হয়? ৫৩ বছর সংস্কার হয়নি। এবার হবে ইনশাআল্লাহ। দেশের প্রেক্ষাপট আমূল পরিবর্তন হবে মাননীয় ড. ইউনুস সরকারের হাত ধরে। এ ক্ষেত্রে বিএনপি জনগণের ম্যান্ডেট থেকে অনেক পিছিয়ে।

লোকমুখে চাউর হওয়া ভারতে করা তাদের চুক্তিও ভুল। শুধু নির্বাচন দিন রোডম্যাপ দিন বলে জপতে থাকাও ভুল। কারণ তাদের পদক্ষেপেই ভুল।
যে কারণে আমি আমার নির্বাচনি ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কারের লেখায় বলেছিলাম --"৫ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনে দেয়া অন্তত ৩০ জন ছাত্রকে জাতীয় সংসদে দেশের অবহেলিত অসহায় বৈষম্যের শিকারে বঞ্চিত হওয়া মানুষের পক্ষে কথা বলার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে তাদেরকে সংসদে নিয়ে আসার জন্য। আমি আরও বলেছিলাম তারা যদি নির্বাচিত হতে নাও পারে টেকনোক্রেটের মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হবে। অনুরূপভাবে ড. ইউনুস মহোদয়কে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি করা হলে দেশের পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের জন্য খুব ভালো হয়। কারণ দেশের সাধারণ জনগণ এবং সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কথা বলতে হবে। কাজ করতে হবে।

খালেদা জিয়া বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। তিনি একজন অসম্ভব দেশপ্রেমিক মানুষ। আপোষহীন নেত্রী। এতে কারো দ্বিমত থাকার কথা নয়। কিন্তু সমস্যা হচ্ছে দুটি দল যুগের পর যুগ তাদের একই ব্যক্তি বারবার নির্বাচন করবে এবং নির্বাচিত হবে তা হতে পারে না। এটা বেমানান। দেশের জন্যও ভালো সংকেত নয়। ষোল বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ একটানা রাজনীতির মাধ্যমে দেশ শাসন তাই এর প্রমাণ। আওয়ামী লীগ, বিএনপির একই ব্যক্তিরা একই জায়গা থেকে বারবার নির্বাচন করে এমপি কিংবা মন্ত্রী হোক দেশের মানুষ চায় না। আমিও চাই না। দেশের মানুষ ভিন্ন কিছু চায়। নতুন কিছু চাই। তবে, বিএনপি থাকবে। আওয়ামী লীগকে তো দেশের জনগণ চায় না। তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। বিএনপির তাও কিছু জনসমর্থন আছে। ওই বিবেচনায় হয়তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিএনপি এবার পার পেয়ে যাবে। কিন্তু এর পরের নির্বাচনে বিএনপির আগের যেসব মন্ত্রী আমির খসরুদের মতো বারবার নির্বাচিত হয়েছে --তারা যেন আর নির্বাচিত হতে না পারে সংস্কারে তা উল্লেখ থাকবে। অর্থাৎ তারা উপদেষ্টা এবং দলের নীতি নির্ধারক হিসেবে দলে থাকবে। আশাবাদী সংস্কারে এমন নীতিমালাও থাকবে। সুখকর বিষয় হলো তরুণ ছাত্ররা এনসিপি নামক একটি রাজনৈতিক দল গঠন করেছে দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করার জন্য।
তাং-২৯ মার্চ ২০২৫

##
 

রিলেটেড নিউজ

বউ নিয়ে রাজনীতি 

আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খো...বিস্তারিত


তোতন ভাইয়ের সাক্ষাৎকার আসিতেছে...

চট্টলার ডাক ডেস্ক: ...বিস্তারিত


পাথরে কি বৃক্ষ জেগে ওঠে??? 

আফছার উদ্দিন লিটন: নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদের সামনে আইল্যান্ডের মাঝখানে দেখা যাচ্ছে চসিকের কিছু পকেট...বিস্তারিত


সমন্বিত ও মেধাভিত্তিক চিন্তা এবং সৃজন প্রকল্পের মাধ্যমে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড গড়ে তুলতে হবে

চট্টলার ডাক ডেস্ক: আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম,      সমাজকর্মী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী । চট্টগ্রামের প্রাচীন ...বিস্তারিত


এ নিষ্ঠুর পৃথিবী কেন রামিসাকে বাঁচতে দিল না?

আফছার উদ্দিন লিটন:  # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত


সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত