আজ  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬


দুদক এবং আদালতের দুর্নীতি নিয়ে লেখক আফছার উদ্দিন লিটনের বই “ দুদক নিয়ে জনগণের ভাবনা”

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৮:৫১ পিএম, ২০২৫-০৭-৩১    60

 

দুদক এবং আদালতের দুর্নীতি নিয়ে লেখক আফছার উদ্দিন লিটনের বই “ দুদক নিয়ে জনগণের ভাবনা”

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিত বই নং-০৩। ' দুদক নিয়ে জনগণের ভাবনা ' স্পেশাল বই। আরও ভালো হতো বইমেলার আগে আমার উপন্যাস ' গুটি ' নিয়ে আসতে পারতাম ; তাহলে অনেক নতুন তরুণ -তরুণী পাঠকের কাছে পৌঁছানো যেতো।

বইটি আমি বের করার কথা ২০২২ সালের বইমেলায় কিন্তু প্রকাশকদের অসহযোগিতা স্পন্সর জটিলতায় তা আর হয়ে ওঠেনি।

২০২৪ সালের আগস্টের পর আল্লাহর রহমতে আমার ভাগ্য ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। তাই এবার আর কেউ টেকিয়ে রাখতে পারেনি। এমনকি দুষ্টু ভাগ্যও।

তাই সর্ব মহলে গ্রহণযোগ্যতা পাবে এমন একটি বই প্রকাশিত হলো। যা ভাবতেই ভালো লাগছে। বইয়ের লেখাগুলো ২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশের জাতীয় এবং স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। " দুদকের সব লেখা নিয়ে বই বের করার চিন্তা মাথায় আসে ২০২১ সালে।

বইটিতে ২০০৯ সালের শুরু থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের বড় বড় যে দুর্নীতির ঘটনা ঘটেছে তা তুলে ধরার চেষ্টা করেছি। পুলিশ, আদালত এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তথ্য -উপাত্ত নিয়ে তুলে ধরেছি। আর দুদকের দুর্নীতি তো আছেই।

বইটি পাঠ করলে পাঠক জানতে পারবে--দুদক কী?, দুদক কখন, কেন এবং কি কারণে প্রতিষ্ঠিত হয়েছে?, দুদকের কাজ কী?, দুদকের আগে কী নাম ছিল?, দুদক কেন দুর্নীতি করে?, দুদকের গণশুনানি নিয়ে গণনাটক কেন হয়?, দুদকের তদন্ত কর্মকর্তাদের আসামিরা কেন মিথ্যা তথ্য প্রদান করেন?, সরকারি কর্মকর্তারা দুদকের তদন্ত কর্মকর্তাদের তথ্য প্রদানে আসলে কি আন্তরিক?, দুদক নিয়ে জনগণ এবং বুদ্ধিজীবীদের এতো সমালোচনা কেন?, দুর্নীতি প্রতিরোধ দিবস কখন পালন করা হয়?, দুদক আসলে কি স্বাধীন?, প্রতিটি জেলায় দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রশ্নবিদ্ধ কেন?, দুদকের তফসিলভুক্ত অপরাধসমূহ কী কী?, প্রভাবশালী দুর্নীতিবাজদের দুদক ধরে না কেন?, পুলিশের লোকজন এতো দুর্নীতি করে তাদেরকে ধরা হয় না কেন?, প্রেষণে পুলিশ থেকে লোক নেয়ার দরকার কী?, ২০২১ সালে টিআইবির বার্ষিক প্রতিবেদনে কী উল্লেখ রয়েছে?, আদালতে আইনজীবী, পিপি এবং বিচারকদের দুর্নীতি, দুর্নীতি প্রতিরোধে সঠিক জায়গার উন্নয়ন কীভাবে করা সম্ভব? তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

এছাড়া বইটি পড়লে পাঠক আরও জানতে পারবে--দুদক নিয়ে জনগণ আসলে কী ভাবছে!, কেমন চলছে আদালত পাড়া?, দুর্নীতিবাজ আইনজীবীদের সাইজ করার জন্য দুদক এবং ডিজিএফআইকে স্পেশাল পাওয়ার দিলে কেমন হয়?, জাতীয় গৃহায়নের নীতিমালায় যত ফাঁকফোকর!, জাতীয় গৃহায়নের নীতিমালা কেন মানে না দুর্নীতিবাজরা?, দুর্নীতিমুক্ত রাজনীতি কীভাবে সম্ভব? ইত্যাদি বিষয়। যা পড়ুয়াদের অজানা জ্ঞানকে করবে আরও সমৃদ্ধ। পাঠ

রিলেটেড নিউজ

ডিকের হুশ কোথায়?

আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত


ভালোবাসা জেগে থাক

আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত


ভিলেজ পলিটিক্স

আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত


The great pious farmer

আফছার উদ্দিন লিটন: The great pious farmer Afsar uddin liton ------------------- The farmer is the minister of state If the farmer lives, The country will live ; The gold crop burns in the ☀sun They are doing quite well.   Yet, What the farmer ge...বিস্তারিত


No more war, no more unrest

আফছার উদ্দিন লিটন: The world is becoming unfamiliar day by day, just war and war around! This war is either a war on terror,  a war on terror,  a war on oil exploitation. This war is the war of economy, this war is the war of oil plunder. This is a war to w...বিস্তারিত


আফছার উদ্দিন লিটন সম্পাদিত প্রবন্ধ সিরিজ-১

আফছার উদ্দিন লিটন: আসিতেছে রিডার্স পাবলিকেশন্স থেকে আফছার উদ্দিন লিটন সম্পাদিত প্রবন্ধ সিরিজ-১ । এ গ্রন্থে ১০ জন ল...বিস্তারিত