শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | আপডেট: ০৬:২৩ পিএম, ২০২০-০৯-১৯ 456
আধুনিক প্রযুক্তি বিষয়ক কাজে সম্পৃক্ত করতে সৌদি নারীদের জন্য এবারই প্রথমবারের মতো দুটি ডিজিটাল কলেজ চালু করেছে দেশটির সরকার। দেশটির শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ রাজধানী রিয়াদ ও জেদ্দায় ডিজিটাল কলেজ দুটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং কর্পোরেশন (টিভিটিসি)-এর পরিচালক ড. আহমেদ ফুহাইদ উপস্থিত ছিলেন।
শুধুমাত্র নারীদের প্রযুক্তি বিষয়ক শিক্ষাদানের জন্য ডিজিটাল কলেজ স্থাপন সৌদি আরবে এই প্রথম। এখানে প্রযুক্তি বিষয়ক নানা বিষয়ে অনার্স ও ডিপ্লোমা করার ব্যবস্থা থাকবে। নেটওয়ার্ক সিস্টেম ম্যানেজমেন্ট, মিডিয়া টেকনোলজি, সফটওয়ার, স্মার্ট সিটি, রোবটিকস টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টস, মেশিন লার্লিংসহ নানা বিষয় থাকবে কলেজ দুটিতে।
উদ্বোধন অনুষ্ঠানে হামাদ শেখ বলেন, ‘সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ক্ষমতায়ন ও সর্বোচ্চ সহায়তার মাধ্যমে নারীদের উন্নয়ন কর্মসূচির মূল ভিত্তি হিসেবে রাখতে চান। নারীদের কর্মসংস্থান, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও মেধার মূল্যায়নের মাধ্যমে নারীর উন্নয়ন করা হবে। তা ছাড়া সৌদি আরবের ভিশন টুয়েন্টি থার্টিন-এ জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ উদ্দেশ্য পূরণে টিভিটিসি কাজ করে যাচ্ছে।’
টিভিটিসির তত্ত্ববাধানে উদ্বোধন হওয়া দুটি ডিজিটাল কলেজে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা পাঠদান করবেন। এতে ৪ হাজারেরও বেশি নারী শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করতে পারবে। ডিজিটাল শ্রম বাজারের চাহিদা পূরণে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থীরা ব্যাপক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ক্রমেই নানামুখী সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় এবার নারী শিক্ষায় যুক্ত হলো ডিজিটাল কলেজ।
আফছার উদ্দিন লিটন: # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: ৪০ মিনিট আগে তিনি মৃত্যুবরণ করেছেন! জাফর ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে ২০২০ সালের ২৬ এপ্রিলের ল...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: The great pious farmer Afsar uddin liton ------------------- The farmer is the minister of state If the farmer lives, The country will live ; The gold crop burns in the ☀sun They are doing quite well. Yet, What the farmer ge...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: The world is becoming unfamiliar day by day, just war and war around! This war is either a war on terror, a war on terror, a war on oil exploitation. This war is the war of economy, this war is the war of oil plunder. This is a war to w...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: Trump, Netanyahu and tea seller Narendra Modi should be tried for crimes against humanity by the international court of Justice in the Hague and the United Nations for their efforts to bring World peace and humanity. Afsar uddin liton 22 june 2025 #wo...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: আগেই বলেছি ভারত এবং Rawমুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশ -পাকিস্তান ভাই ভাই। সাথে যোগ হোক আফগানিস্তান, ক...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak