আজ  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


হামজাই পারবে বাংলাদেশের ফুটবলের হারানো গৌরব ফিরে আনতে

  আফছার উদ্দিন লিটন:   |   আপডেট: ১২:৩৩ এএম, ২০২৫-০৭-১২    59

 

হামজাই পারবে বাংলাদেশের ফুটবলের হারানো গৌরব ফিরে আনতে

সম্প্রতি ভারতের শিলংয়ে হয়ে যাওয়া ভারত এবং বাংলাদেশের মধ্যকার ওই ম্যাচটি দেখেছি। হামজা চৌধুরীকে হিংসা করে ডিফেন্সের দুই থেকে তিনজন খেলোয়াড় বল দিতে আলসেমি করে। এমন দৃষ্টিভঙ্গী অতিদ্রুত পরিহার করা উচিৎ। কারণ, আমরা যোগ্য, সম্মানিত ও গুণীদের সম্মান এবং মূল্যায়ন দিতে জানি না। এটা আমাদের জন্য কষ্টদায়ক ও বিরক্তিকর। যে কারণে ষোল বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে শুধু সিন্ডিকেট আর সিন্ডিকেটের সয়লাব হয়েছে। শুধু ক্রীড়া ও খেলাধুলার ক্ষেত্রে নয় প্রত্যেকটা সেক্টরে যোগ্য জায়গায় অযোগ্য লোকের বিচরণ ছিল। শুধু কি তাই? ওইসব সেক্টরে দুর্নীতিবাজরা সব সম্ভাবনা ধ্বংস করে দিয়েছিল। যে কারণে এখন সাঈদ হাসান কানন, কায়সার হামিদ, মোনেম মুন্না, আসলাম, মহসিন, আশরাফ উদ্দিন চুন্নু, সাব্বির, জুয়েল রানা, রুপু, রুমি, পনির, আমিনুল, মাসুদ রানা, গাউস, রকিব, নকিব আরমান ও রক্সিদের মতো খেলোয়াড়ও তৈরি হচ্ছে না। বাংলাদেশের হারানো ফুটবলের জৌলুস ফিরে আসছে না। 

 

হামজা আমাদের বাংলাদেশের গর্ব। বাংলাদেশের সন্তান। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি তাঁর মতো খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে খেলা সৌভাগ্যের বিষয়। হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়ারাই পারবে বাংলাদেশের ফুটবলকে আরও উপরের দিকে উন্নীত করতে। আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে। এজন্য প্রথমত, দৃষ্টিভঙ্গি এবং মনের সংকীর্ণতা দূর করতে হবে। যারা বাংলাদেশের ফুটবলকে যুগের পর যুগ সিন্ডিকেট করে ধ্বংস করতে ওঠেপড়ে লেগেছিল তাদেরকে সংস্কারের মাধ্যমে সংযোজন বিয়োজন করতে হবে। 

 

জাতীয় দলের প্রথম একাদশে হামজা চৌধুরী'র সঙ্গে জামাল ভুঁইয়া, ইতালি প্রবাসী ফাহমিদুল, এলিটা কিংসলে রাখা উচিত ---তাহলে বাংলাদেশ এশিয়া কাপ এবং বিশ্বকাপের বাছাই করা ম্যাচগুলো অনেক ডেভেলপ করবে। সারাবিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়বে। এককথায় ফুটবলের মাধ্যমে নতুন এক বাংলাদেশকে চিনবে বিশ্ব। আমার দৃঢ় বিশ্বাস হামজাই পারবে বাংলাদেশের পয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগের হারানো ফুটবলের গৌরব থেকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে।  

 

রিলেটেড নিউজ

বউ নিয়ে রাজনীতি 

আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খো...বিস্তারিত


তোতন ভাইয়ের সাক্ষাৎকার আসিতেছে...

চট্টলার ডাক ডেস্ক: ...বিস্তারিত


পাথরে কি বৃক্ষ জেগে ওঠে??? 

আফছার উদ্দিন লিটন: নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদের সামনে আইল্যান্ডের মাঝখানে দেখা যাচ্ছে চসিকের কিছু পকেট...বিস্তারিত


সমন্বিত ও মেধাভিত্তিক চিন্তা এবং সৃজন প্রকল্পের মাধ্যমে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড গড়ে তুলতে হবে

চট্টলার ডাক ডেস্ক: আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম,      সমাজকর্মী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী । চট্টগ্রামের প্রাচীন ...বিস্তারিত


এ নিষ্ঠুর পৃথিবী কেন রামিসাকে বাঁচতে দিল না?

আফছার উদ্দিন লিটন:  # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত


সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত