শিরোনাম
আফছার উদ্দিন লিটন: | আপডেট: ১২:০৫ এএম, ২০২৫-০৭-১২ 50
আরবি মাসের প্রথম মাস মহররম
মর্যাদা ও গুরুত্বের মাসে হও পূর্ণবান,
মহররমের প্রতি সম্মানে হও সৌভাগ্যবান
কি করে ভুলি বীরত্বের এমন অবদান?
ফোরাত নদীর তীরে কারবালা যুদ্ধ
নয় কারো অজানা-- এমন ভেবো না,
বলে শেষ করা যাবে না-- মহররমের ঘটনা
হৃদয়ে ধারন হোক ইমাম হোসেনের চেতনা।
এই দিনে আদম (আ.) পৃথিবীর আলোয় এসেছেন
সমাপ্ত হয় নুহ ( আ.) এর প্লাবন,
ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত হোন
এভাবে আরও কতো...রয়েছে মহররমের কথন।
দশ মহররম ইরাকের কারবালা প্রান্তরে
মহানবীর দৌহিত্র ইমাম হোসেনের সাথে--
ইয়াজিদ বাহিনীর হয় মর্মান্তিক হৃদয় বিদারক যুদ্ধ;
জীবন বিসর্জনে হয়নি নত--অন্যায়ের প্রতি ছিলেন শুদ্ধ।
মহররমের দশ তারিখ উদযাপিত হয় আশুরা
শুধু আশুরাই কেন? এ মাসের শোকেকাতর ঘটনা,
আমাদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করে তুলে ;
এ নিয়ে রয়েছে কতো ঐতিহাসিক রচনা।
হজরত ইমাম হোসেন শোকের প্রতীক
তা ধারণে মুসলমান হোক আরও খাঁটি,
অন্যায়-অনিয়মের প্রতিবাদে হও বীর
মহররমের তাৎপর্য ও শিক্ষায় হও পরিপাটি।
রচনাকাল : বুধবার, ২৫ জুন ২০২৫ খৃ.
★ ★ ★ ★ ★
(তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বেতারের (রেডিও অফিস) জন্য এসাইনমেন্ট অনুযায়ী মহররম নিয়ে একটি কবিতা লিখে দিলাম।
এ কবিতাটি সম্প্রচার হয়েছিল মহররমের দিন বিকাল ৪ টা থেকে ৫ টার মধ্যে।)
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত
আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak