শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০৩:০০ এএম, ২০২৫-০৫-১১ 69
কাঁচা টমেটো ও টমেটোজাত খাদ্য গ্রহণ কয়েক ধরনের ঝুঁকি হ্রাস করে-এ সম্পর্কিত দীর্ঘদিনের ধারণাকে সত্য প্রমাণিত করে সম্প্রতি এক সমীক্ষায় বলা হয়েছে, টমেটো সস ও কেচাপ স্বাস্থ্যের জন্যে উপকারী। বেশি পরিমাণ টমেটো ও টমেটোজাত খাদ্য গ্রহণকারীদের অনেক ধরনের ক্যান্সার হবার ঝুঁকি কম থাকে। এতদসংক্রান্ত পূর্বেকার ৭২টি জরিপের তথ্যও বিশেষজ্ঞগণ বিশ্লেষণ করেছেন। কতগুলো জরিপে রক্তে লাইকোপেনের মাত্রাও পরীক্ষা করা হয়েছে।
ক্যান্সারে আক্রান্ত হবার উপাদান ‘অক্সিডেন্টের’ হাত থেকে কোষ রক্ষাকারী উপাদান ‘লাইকোপেন’ টমেটোতে প্রচুর পরিমাণে বিদ্যমান। গবেষকদল পূর্বেকার ৭২টি জরিপের মধ্যে ৫৭টিতেই টমেটো গ্রহণের সাথে ক্যান্সারের ঝুঁকি হ্রাসের সম্পর্ক নির্ণয় করেছেন। ৩৫টি জরিপে টমেটো গ্রহণের সাথে ক্যান্সারের ঝুঁকি হ্রাসের সম্পর্ক থাকার জোর প্রমাণ পাওয়া গেছে যা খুবই তাৎপর্যপূর্ণ। অন্য ১৫টি পরীক্ষায় টমেটো গ্রহণের সাথে ক্যান্সারের ঝুঁকি হ্রাসের তেমন জোরালো প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে।
আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: রেললাইন লাগোয়া ইস্পাহানী মার্শাল ফিল্ডের পশ্চিমকোণের আকিজ মটরস থেকে কৈবল্যধাম রেল স্টেশনের পেছà¦...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খোà...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak