শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০৮:৩৫ পিএম, ২০২৪-১০-১০ 426
ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo)। এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে নাম লিখিয়েছে। ইসলামের প্রথম শতাব্দীতেই এ অঞ্চলে ইসলামের স্নিগ্ধ হাওয়া পৌঁছে গিয়েছিল। তবে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হতে অনেক সময় লেগে গেছে।
কসোভোয় ইসলাম প্রতিষ্ঠিত হয় ৭৯৭ হিজরিতে। এরপর এখানে ইসলাম টিকিয়ে রাখতে বহু ত্যাগ ও সংগ্রাম করতে হয়েছে এখানকার মুসলমানদের। অবশেষে লাখ লাখ মুসলিমের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র।
কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার।
রাজধানী প্রিস্টিনা। প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়।
কসোভোর জনসংখ্যা ১৯ লাখ সাত হাজার ৫৯২ জন।
যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থডক্স ১.৫ ও অন্যান্য ধর্মের মানুষ রয়েছে ১ শতাংশেরও কম। তাদের নান্দনিক পতাকাটিও বেশ অর্থবহ। নীল ভূমির ওপর একটি স্বর্ণালি মানচিত্রের খিলান, তার ওপর ছয়টি তারকা। যা সেখানকার প্রধান ছয়টি জাতি-গোষ্ঠীর ইঙ্গিত করে।
আলবেনিয়ান, সার্বীয়, তুর্কি, গোরানি, রোমানি (প্রায়ই আশকালি এবং মিসরীয়দের সঙ্গে দলবদ্ধ) এবং বসনিয়ান।
যুদ্ধবিধ্বস্ত এই দেশটি এখন নিজেদের নতুন করে গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। সার্বদের হাতে ধ্বংস হওয়া ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামোর পুনর্নির্মাণের কাজ শুরু করেছে।
কসোভোর ধর্মবিদ্বেষী কমিউনিস্ট শাসকরা বিগত ৭০ বছর ধরে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সব ধরনের ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল। সার্ব বাহিনীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছিল প্রায় দুই শতাধিক মসজিদ। এখন সেখানে গড়ে উঠছে নতুন নতুন মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। আবার শিক্ষা কার্যক্রম চালু করে দেয়া হয়েছে মাদরাসায়ে আলাউদ্দিন নামে একটি প্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। নতুন করে খোলা হয়েছে একটি বিশেষায়িত ইসলামিক কলেজ। কসোভোর প্রতিটি জেলায় নির্মাণ করা হয়েছে একটি করে ইসলামিক সেন্টার ও পাঁচটি ধর্মীয় স্কুল। যেখানে শিক্ষার্থীদের ইসলাম ও আরবি ভাষা-সাহিত্য শেখানো হয়।
ওই দেশে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে মধ্যপ্রাচ্যের কিছু দানশীল মানুষের উদ্যোগে গঠিত ‘আলমাশিখাতুল ইসলামিয়া’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও ইসলামী শিক্ষার বিস্তারে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তাদের অধীনে ৫০০ আলেম ও মুবাল্লিগ কসোভোয় ইসলাম প্রচারের কাজ করছে। এরই মধ্যে তারা ২৪টি ইসলামী শিক্ষা ও প্রচারকেন্দ্র এবং ৫৫০টি মসজিদ নির্মাণ করেছে।
২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি কসোভোকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। কসোভোকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল ১১৪তম। এবং ওআইসির ৫৭টি দেশের মধ্যে তাদের স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ ছিল ৩৭তম।
২০১৮ সালে কসোভোর স্বাধীনতার ১০ বছর পূর্তি উপলক্ষে সে দেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত মিজ টেউটা সাহাতকাইজা নিজ নিজ দেশের পক্ষে যৌথ বিবৃতিতে সই করেন।
স্বাধীনতা লাভের পর থেকে কসোভোর মানুষ আরো বেশি ইসলাম অনুরাগী হয়ে উঠছে।
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত
আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak