আজ  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬


জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ১১:০৪ পিএম, ২০২৪-০৮-০৪    508

 

জনতা ব্যাংক চাক্তাই শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখার উদ্যোগে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশত “ ৫০ দিনের বিশেষ আমানত সংগ্রহ -২০২৪ ” বাস্তবায়ন উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ আগস্ট বিকাল ৫টার দিকে শাখা ব্যবস্থাপক সুজশ কান্তি বড়ুয়া এসপিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিউল আলম, উপ-মহাব্যবস্থাপক, ইনচার্জ জেবিপিএসসি এরিয়া অফিস, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আহসান উদ্দিন চৌধুরী, প্রিন্সিপাল অফিসার, জেবিপিএসসি, এরিয়া অফিস, চট্টগ্রাম।


শাখা ব্যবস্থাপক সুজশ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও গ্রাহকগণের উপস্থিতিতে প্রধান অতিথি মো. শফিউল আলম বলেন-“ জনতা ব্যাংক হলো গ্রাহকের ব্যাংক। এ দেশের আপামর জনগোষ্ঠী জনতা ব্যাংকের অংশীদার।

তিনি আরও বলেন-“ আমাদের এমডি মহোদয়ের নির্দেশক্রমে বর্তমানে জনতা ব্যাংকে ৫০ দিনের বিশেষ আমানত কর্মসূচি চলমান রয়েছে। গ্রাহক বান্ধব নতুন যে স্কীমগুলো জনতা ব্যাংকে চালু হয়েছে গ্রাহকদের সে হিসাবগুলো খোলার মাধ্যমে ব্যাংকের আমানতে আরও সমৃদ্ধ করার অনুরোধ জানান।”


বিশেষ অতিথি মো. আহসান উদ্দিন বলেন- “ গ্রাহকগণ হলো ব্যাংকের প্রাণ। চাক্তাই, খাতুন গঞ্জ প্রাচীন কাল থেকে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র। গ্রাহকদেরকে জনতা ব্যাংক পিএলসি চাক্তাই শাখায় ব্যবসায়িক লেনদেন ও নতুন স্কীম হিসাব খোলার জন্য অনুরোধ জ্ঞাপন করেন।”

এ সময় উপস্থিত গ্রাহক তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন-বর্তমানে জনতা ব্যাংকে গ্রাহক উপযোগী নতুন নতুন স্কীম সংযোজন করায় গ্রাহক সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় সভাপতি সুজশ কান্তি বড়ুয়া উপস্থিত সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


একই দিন শাখার নতুন ব্যবস্থাপক মো. মনিরুল হক চৌধুরী পিও- কে বরণ এবং বিদায়ী ব্যবস্থাপক সুজশ কান্তি বড়ুয়া এসপিও- কে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ পরিসপাপ্তি ঘোষণা করা হয়।

-প্রেস বিজ্ঞপ্তি।

 

 

রিলেটেড নিউজ

সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত


ডিকের হুশ কোথায়?

আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত


ভালোবাসা জেগে থাক

আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত


ভিলেজ পলিটিক্স

আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত


পরের সরকার যদি সংস্কার না করে তখন তার দায়ভার কে নেবে?

আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত


বিএনপি কি স্বৈরাচার আওয়ামী লীগের জেল-জুলুম নির্যাতনের কথা ভুলে গেছে?

আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত