আজ  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬


দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

  মো. বেলাল হোসেন চৌধুরী   |   আপডেট: ০৫:০৪ পিএম, ২০২৪-০৮-০২    414

 

দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ

(১) আমি শুধুশুধু অনর্থক যেই ভদ্রলোকটার  বিরুদ্ধে আক্রোশ বা ষড়যন্ত্র করি, পরবর্তীতে দেখা যায় তার অনুপস্থিতির কারণে আমাকেই ভোগতে হয় সবচেয়ে বেশি! যেহেতু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ।

আপনি আপনার যেই সহকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে, শুধুশুধু অনর্থক ষড়যন্ত্র বা আক্রোশ করে আসছেন, তিনি যদি আপনার আগেই চাকুরী থেকে অবসর গ্রহণ করেন অথবা স্বেচ্ছায় চাকুরী রিজাইন দেন, তাহলে উনি যে কতো ভাল লোক ছিলেন, তা আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন।

 

বিদায় নিয়ে চলে যাওয়া আপনার উক্ত সহকর্মীর স্থলে আরেকজন নতুন লোক আসলেন আপনাদের প্রতিষ্ঠানে। যেমনি বদমেজাজী তেমনি গাদ্দার ও বেয়াদব! আপনাকে কোনো পাত্তাই দেয় না। যদিও বা আপনি বয়সে ও চাকরীর দৈর্ঘ্যরে দিক দিয়ে তার চেয়ে সিনিয়র। আপনার আক্রোশ ষড়যন্ত্র, ছল-চাতুরী এখন আর চলছে না। সোজা কথা আপনি আগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদায় নেওয়া সহকর্মীর উপর যে নির্যাতন চালাতেন, এখন আপনি নিজেই নির্যাতনের স্বীকার  হয়েছেন। ব্যাপারটা এবার বুঝতে পারছেন তো?

 

(২)    শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরীব প্রধানত; এই চার শ্রেণির লোক আছেন! এই চার শ্রেণির মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ও নানা অজুহাতে মানুষের উপর অত্যাচার, জুলুম করে, নির্যাতন চালায়! এখন প্রশ্ন হচ্ছে, নির্যাতনকারীদের মধ্যে কোন শ্রেণির মানুষ বেশি এবং কোন শ্রেণির মানুষ কম?

এই প্রশ্নের জবাবে বলতে হয় শিক্ষিত ও ধনী লোকের সংখ্যা বেশি এবং অশিক্ষিত ও গরীব লোকের সংখ্যা তুলনামূলকভাবে কম,  নেহায়েৎ কম! এমনকি  কোনো  কোনো অশিক্ষিত ও গরীব লোক অত্যাচার, জুলুম ও নির্যাতন কী জিনিস-তা ভাল করে জানেন না এবং বুঝেনও না! তাই ক্ষেত্রবিশেষে বা সময়বিশেষে অল্প সংখ্যক ধনী ও শিক্ষিত লোককে উদ্দেশ্য করে’ ধনী যারা খুনী তারা, শিক্ষিত লোক হিংস্র জানোয়ারের সমতুল্য!’-বললে ভুল হবে না বলে মনে করি।

 

(৩)    ধরা যাক, আপনি এখন মধ্যবয়সী একজন ভদ্রলোক। আপনি কবে প্রবীণ হবেন, ভারসাম্য ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলবেন- সেই  আশায় অপেক্ষা করে বসে আছেন আপনার খুব কাছের কিছু লোক! তখন কেউ আপনার দরকারী কাগজপত্র গোপন করে ফেলবেন, কেউ আপনার টাকা-পয়সা চুরি করে বসবে; নানাভাবে আপনাকে নির্যাতন করবেন- আরো কত কি। সেই কাছের লোকদের মধ্যে আপনার ঘনিষ্ঠ আত্মীয়, সন্তান-সন্ততি, জামাতা এমনকি আপনার স্ত্রীও হতে পারেন! একজন সবার ক্ষেত্রে যে উক্তরূপ ঘটনা ঘটে থাকে- তা বলছি না কিন্তু।

 

(৪) আমি এবং আমার স্ত্রী আমার মেয়ের পোলাপানকে (আমাদের নাতি-নাতনি) যতটুকু ভালবাসি, আদর- স্নেহ করি। আমাদের অবর্তমানে আমাদের ছেলে ও বউমারা (আমাদের ওই নাতি-নাতনিকে ) ততটুকু যে ভালবাসবে, আদর- স্নেহ করবে-তার কি কোনো নিশ্চয়তা আছে? এমনও তো হতে পারে, আমাদের সিকি পরিমাণও ভালোবাসবে না, আদর স্নেহ করবে না। আবার এমনও হতে পারে ভাল তো বাসবেই না, বরং অবজ্ঞা, অবহেলা করবে! তবে এ কথাও ঠিক যে, কোনো কোনো মামা-মামীরা তাদের ভাগিনা-ভাগনীকে খুব ভালবাসে, আদর স্নেহ করে, এমনকি নিজেদের পোলাপানের মতো জানে।

   
লেখক : মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, রাউজান, চট্টগ্রাম।
                                       

 

রিলেটেড নিউজ

সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত


ডিকের হুশ কোথায়?

আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত


ভালোবাসা জেগে থাক

আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত


ভিলেজ পলিটিক্স

আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত


পরের সরকার যদি সংস্কার না করে তখন তার দায়ভার কে নেবে?

আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত


বিএনপি কি স্বৈরাচার আওয়ামী লীগের জেল-জুলুম নির্যাতনের কথা ভুলে গেছে?

আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত