আজ  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০৩:২১ এএম, ২০২৪-০৬-১৫    2553

 

তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের হাত থেকে প্রশিক্ষণের সনদ নিচ্ছেন তরুণ প্রকাশক ও লেখক আফছার উদ্দিন লিটন

তরুণ প্রকাশকদের অংশগ্রহণে তিনদিনব্যাপী ‌‌'সৃজনশীল প্রকাশনা খাত: চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার, ৬ জুন বেলা ১২টার দিকে জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক মিনার মনসুর।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জনসাধারণকে বইপাঠে আগ্রহী করে তুলতে প্রকাশকদের বিশেষ ভূমিকা রয়েছে। মানসম্পন্ন এবং চাহিদা অনুযায়ী ভালো বই প্রকাশের মধ্য দিয়ে তারা এই ভূমিকা রাখতে পারে।

এই কর্মশালায় অংশগ্রহণকারী ২১ জনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার, ৪ জুন সকাল সোয়া ১০টায় জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের সভাকক্ষে পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ তরুণ প্রকাশকদের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।  
সেদিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার, সঞ্চালনা করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।  

রিলেটেড নিউজ

বউ নিয়ে রাজনীতি 

আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খো...বিস্তারিত


তোতন ভাইয়ের সাক্ষাৎকার আসিতেছে...

চট্টলার ডাক ডেস্ক: ...বিস্তারিত


পাথরে কি বৃক্ষ জেগে ওঠে??? 

আফছার উদ্দিন লিটন: নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদের সামনে আইল্যান্ডের মাঝখানে দেখা যাচ্ছে চসিকের কিছু পকেট...বিস্তারিত


সমন্বিত ও মেধাভিত্তিক চিন্তা এবং সৃজন প্রকল্পের মাধ্যমে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড গড়ে তুলতে হবে

চট্টলার ডাক ডেস্ক: আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম,      সমাজকর্মী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী । চট্টগ্রামের প্রাচীন ...বিস্তারিত


এ নিষ্ঠুর পৃথিবী কেন রামিসাকে বাঁচতে দিল না?

আফছার উদ্দিন লিটন:  # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত


সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত