আজ  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত

  মো. ইউছুফ চৌধুরী   |   আপডেট: ০৬:২০ পিএম, ২০২৪-০৫-০৩    546

 

দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত

দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার বিশেষ সম্পর্ক তৈরি হয়, আল্লাহর প্রতি বান্দার অন্তরে আনুগত্য ও বিশ্বাসের পাহাড় গড়ে ওঠে, সৃষ্টিকর্তার প্রতি আস্থাশীলতা এবং তাঁর মহান শক্তির ওপর নির্ভরতার  প্রত্যয় বান্দার অন্তরে দৃঢ়ভাবে স্থাপিত হয়। দোয়া যেমন এক দিকে বন্দার দীনতা, হীনতা, অক্ষমতা ও বিনয়ের প্রকাশ ঘটায়, অপর দিকে আল্লাহর বড়ত্ব, মহত্ত্ব, সর্বব্যাপী ক্ষমতা ও দয়া-মায়ার প্রতি সুগভীর বিশ্বাস গড়ে তোলে।

দোয়া অর্থ ডাকা, আরাধনা, প্রার্থনা, জিকির। কুরআন-হাদিসে দোয়ার বিষয়ে বেশ গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “তামরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। যারা অহঙ্কারবশে আমার ইবাদত থেকে বিমুখ হয়, সত্বর তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়।” (সূরা মু’মিন-৬০) রাসূলুল্লাহ সা. বলেছেন, “যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না, তিনি তার ওপর ক্রুদ্ধ হন।” (ইবনে মাজাহ-৩৮২৭)।

 দোয়া কবুলের আদব ও শর্তাবলীঃ-

১. দোয়ার শুরুতে এবং শেষে হামদ ও দরূদ পাঠ করা।
২. দোয়া আল্লাহর প্রতি খালেছ আনুগত্যসহকারে হওয়া।
৩. দোয়ায় কোনো পাপের কথা কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না থাকা।
৪. খাদ্য-পানীয় ও পোশাক হালাল ও পবিত্র হওয়া।
৫. দোয়া কবুলের জন্য বেশি অস্থির না হওয়া।
৬. নিরাশ হয়ে দোয়া পরিত্যাগ না করা।
৭. উদাসীনভাবে দোয়া না করা এবং দোয়া কবুলের ব্যাপারে সর্বদা দৃঢ় আশাবাদী থাকা।
৮. আল্লাহর সুন্দর নাম ও গুণাবলির মাধ্যমে দোয়া করা।
৯. কিবলামুখী হয়ে দোয়া করা।
১০. দুই হাত উত্তোলন করা।


 দোয়া কবুলের গুরুত্বপূর্ণ কিছু সময়ঃ-

১. শেষরাত বা তাহাজ্জুদের সময় দোয়া করলে কবুল হয়।
২. সিজদার সময় দোয়া।
৩. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়।
৪. ফরজ সালাতের পর।
আবু উমামা রা. থেকে বর্ণিত হয়েছে- একবার রাসূল সা. কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তর দিলেন, ‘রাতের শেষ সময়ে এবং ফরজ সালাতের পর।’ (তিরমিজি-৩৪৯৮)
৫. জুমার দিন দোয়া কবুল হয়।
৬. বৃষ্টির সময় দোয়া কবুল হয়।
৭. রমজান ও শবেকদরের রাতের দোয়া কবুল হয়।
৮. রোগে আক্রান্ত অবস্থায়,
৯. বিপদ-আপদের সময়,
১০. মুসাফির অবস্থায়,
তাছাড়া সন্তানের জন্য মা-বাবার দোয়া খুব বেশি কবুল হয়।
রাসূলুল্লাহ সা. বলেন, ‘ দোয়া হলো ইবাদত’। (মিশকাত-২২৩০) অন্যান্য নফল ইবাদতের মতো দোয়াও স্বয়ংসম্পূর্ণ একটি ইবাদত।

 

রিলেটেড নিউজ

আইডিএফের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের ঘরোয়া বৈঠক

আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত


মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের অগ্রগতি পর্যালোচনা সভা

আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত


অযত্ন, অবহেলায় পাহাড়তলী সিসিএস অফিস

আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত


রেলের সিসিএস কার্যালয়ের সামনে ময়লা অপসারণ না হওয়ার কারণ কী?

আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত


পাহাড়তলী রেলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয়ের সামনে ময়লার ভাগাড়

আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয়ের সামনে অযত্ন-অবহেলায় পড়ে আ...বিস্তারিত


এ সমাজে কিছু অমানুষ আছে

আফছার উদ্দিন লিটন: এ সমাজে কিছু অমানুষ আছে। এরা চোখ থেকেও অন্ধ। এরা নিজেদেরকে বড় নেতা ও সন্ত্রাসী ভাবে। মানুষের সাথে à¦...বিস্তারিত