শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০৩:৩৬ এএম, ২০২৪-০৪-৩০ 885
ফিতা কেটে রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের শুভ উদ্বোধন করছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. হাশেম আলী
নগরীর একে খান মোড়ে সুপার রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছ।
সোমবার, ২৯ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে এ উদ্বোধন করা হয়।
নুরুল আকবর কাজলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক ও ভিউ এন্ড ভিশন প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. হাশেম আলী। তিনি বলেন, “ ভোজন রসিকদের জন্য রাজমহল রেস্তোরাঁ একটি নতুন সংযোজন। এ হোটেলের নির্ভেজাল এবং মুখরোচক খাবার ভোজন রসিকদের তৃপ্তির ঢেকুর তুলবে। তিনি আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পরিচিত আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীযারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আমি এ হোটেলের স্বত্ত্বাধিকারীদের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি।”
রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের স্বত্ত্বাধিকারী নুরুল আকবর কাজল বলেন, “ চট্টগ্রামের ভোজন রসিকদের জন্য আমরা সুস্বাদু ও সুখাদ্যে বিপ্লব ঘটিয়ে দেয়ার জন্য নতুন রেস্টুরেন্ট চালু করার উদ্যোগ নিয়েছি। যাতে করে ভোজন রসিকরা সাশ্রয়ী দামে আমাদের রেস্তোরাঁয় এসে খেতে পারে। আমাদের রেস্তোরাঁয় সপ্তাহে সাত দিন মেজবানীর আয়োজন থাকবে। ভোজন রসিকদের কাছে ভেজালমুক্ত খাদ্য পরিবেশন করা আমাদের লক্ষ্য।”
রাজমহল রেস্তোরাঁ এন্ড বেকার্সের স্বত্ত্বাধিকারী মো. হারুনুর রশিদ বলেন, “আমাদের রেস্তোরাঁয় সপ্তাহে সাত দিন মেজবানীর ব্যবস্থা থাকবে। আমাদের রেস্তোরাঁ ২৪ ঘণ্টা খোলা থাকবে। কাস্টমারদের জন্য উদ্বোধন উপলক্ষ্যে এক সপ্তাহ পর্যন্ত ১০ ভাগ ছাড় রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে কাস্টমারদের কম মূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করার চেষ্টা করবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইনজীবী মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নিয়াজ মাহমুদ, শেখ মনিরুল আলম খোকন, আবদুচ সালাম, আলহাজ¦ মমতাজ হোসেন, আবু মুছা, আফছার আলম বাবুল, দিদারুর রহমান সুমন, শফিকুর রহমান স্বপন, মো. সেলিম, লেখক ও সাংবাদিক আফছার উদ্দিন লিটন, সাংবাদিক এলেন ভট্টাচার্য অনিক প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মধু দাদা ডিকে ঘোষ মাঝে মাঝে হারায় হুশ, হাসি-খুশির স্বভাব দোষ অসৎ হলেও খাই না ঘুষ। তাং-২৭ জুলাই ২০২...বিস্তারিত
আশীষ সেন দংশনে আছে বিষ তবু, ভালোবাসা জমে থাক। পাথর প্রতিমা সেথা প্রাণ বহমান, সারাক্ষণ পূজা তোমার স্মৃতির ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: সামসু। এক রহস্যময় মানুষ! আজব মানুষ। ভবঘুরে। উদাস। দেশ-দুনিয়া নিয়ে তার কোনো চিন্তা নেই। ভাবনা নেই। ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি নেতারা প্রতিদিন নির্বাচন দেন দাবী করে কেন? তাদেরকে ষোল বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বিএনপি যে শুধু নির্বাচন নির্বাচন বলে পাগলের প্রলাপ করছে। ধরলাম এক কিংবা দেড় বছর পরে বিএনপি ক্ষমতা...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak