শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০২:০০ পিএম, ২০২৪-০৩-০৯ 571
কবি, লেখক ও সাংবাদিক আফছার উদ্দিন লিটনের দ্বিতীয় একক কবিতার বই 'অধরা স্বপ্ন ' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় এমেলিয়া প্রকাশনের স্টলের সামনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) কবি হোসাইন কবির, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাইরুল ইসলাম কক্সি, অধ্যাপক কবি রুহ রুহেল, কবি আশীষ সেন, দৈনিক ভোরের কাগজের ব্যবস্থাপক লায়ন রাজীব নন্দি বাবু, যমুনা ব্যাংকের কর্মকর্তা কর্মধন তঞ্চঙ্গ্যা, লেখক ও প্রাবন্ধিক তৌফিকুল ইসলাম চৌধুরী, কবি আলমগীর ইমন ও কবি নিলুফার ইয়াসমিন জয়িতা।
কবি রুহ রুহেল বলেন, আফছার উদ্দিন লিটন তাঁর 'অধরা স্বপ্ন 'গ্রন্থের কনটেন্টে লিখেছেন --" পুরুষ নারীর প্রেমে পড়বে, নারী পুরুষের প্রেমে পড়বে তা স্বাভাবিক। কোনো মানুষের জীবনে একবারও প্রেম আসেনি--তা আমি বিশ্বাস করি না। হয়তো প্রেম সবাই ধরতে পারে না। বুঝতে পারে না। কিন্তু সবার জীবনে প্রেম আসে এটা ধ্রুব সত্য। প্রেম জান্নাত থেকে আসে তাও সত্য। প্রেমবিহীন জীবন নিরানন্দ।" আমি তাঁর সাথে একমত পোষণ করছি।
বইটির চমৎকার ভূমিকা লিখেছেন কবি ও লেখক আবু মুসা চৌধুরী। তিনি বইয়ের প্রকৃত বিষয়ের সারকথা দারুণভাবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন -"আফছার উদ্দিন লিটনের কবিতা সহজ-সরল ও অনাড়ম্বর। এই স্বতঃস্ফূর্ত পঙক্তিগুলোর মধ্যে রয়েছে প্রাণের ছোঁয়া। জীবন -যাপনের দিনলিপি। যা কিছু হারিয়ে যায়, যা অতীত তারই জন্যে যেনো লিটনের হাহাকার। তাঁর স্মৃতির তরঙ্গ থেকে প্রাণ পায় জীবনের নিষ্ঠুর সত্যও। লিটনের মরমি রচনায় সৌন্দর্যের চিরায়ত দ্যূতি ঝলসে ওঠে। "
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাইরুল ইসলাম কক্সি বলেন, আফছার উদ্দিন লিটনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি একজন ভালো লেখক ও সাংবাদিক। তাঁর ' অধরা স্বপ্ন ' গ্রন্থের কয়েক পৃষ্ঠা উল্টাতে দেখি তিনি চমৎকার কবিতা লিখেছেন। দেখা হবে তোমার সনে, আজও কি হলো মনের বিনিময়, হৃদয়ে প্রণয়ের দৈন্যতা দেখলাম, উত্তাল মনে সুখের ঘৃণা, প্রজাপতি ও আলোড়ন কবিতাগুলো আমার ভালো লেগেছে।
কবি আশীষ সেন বলেন, আফছার উদ্দিন লিটনের কবিতাই সত্য কথা বলে। শুধু তাই নয়, লিটন তাঁর কবিতাই প্রেম ও জীবনের বিরহ-বেদনার কথা সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তাঁর উত্তাল মনে সুখের ঘৃণা, নীরব ভাষায় ধরনীকে চেনা-- কবিতার মধ্যেই কবিত্ব ফুটে উঠেছে। আফছার উদ্দিন লিটন কবিতা এবং লেখালেখি নিয়ে আরও এগিয়ে যাক; আরও নতুন নতুন রঙিন স্বপ্নের কবিতা সৃষ্টিতে মগ্ন থাকুক– এ আশায় রাখি।
#এইউ#অধরা#স্বপ্ন#
আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খো...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদের সামনে আইল্যান্ডের মাঝখানে দেখা যাচ্ছে চসিকের কিছু পকেট...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, সমাজকর্মী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী । চট্টগ্রামের প্রাচীন ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak