আজ  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ১২:৩১ এএম, ২০২৩-১০-৩১    379

 

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বার্ষিক সাধারণ সভা  সম্পন্ন

চট্টগ্রামের প্রকাশনা শিল্পের একমাত্র সংগঠন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ২য় বার্ষিক সাধারণ সভা ২০২৩ (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রকাশক পরিষদের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে ২৯ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আলী প্রয়াস।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক।

এতে অন্যান্যদের মধ্যে অলোচনায় অংশ নেন সিনিয়র প্রকাশক জামাল উদ্দিন, রেহেনা চৌধুরী, মিজানুর রহমান শামীম, গোফরান উদ্দিন টিটু, মুহাম্মদ নুরুল আবসার, ড. শিব প্রসাদ শূর, আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলী, আখতারুল ইসলাম, মো. সাহাব উদ্দীন হাসান বাবু, মুহাম্মদ মহি উদ্দিন, মুহাম্মদ মোখতার হোছাইন সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিগত কার্য বছরে প্রকাশক পরিষদের সদস্য ও পরিবার বর্গের যে সকল সদস্য পরলোক গমন করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব পাঠ করা হয়।

গত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলী প্রয়াস। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক সোহেল রানা। বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে প্রকাশিত হয় প্রকাশক নির্দেশকা ও গঠনতন্ত্র। ২০২২-২০২৩ সালের প্রতিবেদন ও আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপনের উপর আলোচনা করা হয়। পরিষদের সদস্যবৃন্দ এ আলোচনায় অংশ নেন। সভাপতি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য প্রদান করেন।

আলোচকরা প্রকাশনা শিল্পের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বলেন, প্রতিষ্ঠার পর  থেকে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ তার সামর্থ্য অনুযায়ী চট্টগ্রামের প্রকাশনা শিল্পকে এগিয়ে  নেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে পরিষদের সকলের সহযোগিতায়  তার কার্যক্রম আরও সুচারুরূপে পালন করতে সক্ষম হবে। এছাড়াও আসন্ন অমর একুশে বইমেলা-চট্টগ্রামকে সফল করার ক্ষেত্রে প্রকাশক পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ বিবেচনা করে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর  প্রকাশকদের মাঝে বিপুল সংখ্যক উপহার সামগ্রী ও পরিষদ সদস্যদের আইডি কার্ড প্রদান করা হয়।


সভা শেষে নগরীর স্যাফরান রেস্টুরেন্টে ডিনার পার্টির আয়োজন করা হয়। উক্ত সভায় যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করায় সভার সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

 

রিলেটেড নিউজ

আইডিএফের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের ঘরোয়া বৈঠক

আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত


মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের অগ্রগতি পর্যালোচনা সভা

আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত


অযত্ন, অবহেলায় পাহাড়তলী সিসিএস অফিস

আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত


রেলের সিসিএস কার্যালয়ের সামনে ময়লা অপসারণ না হওয়ার কারণ কী?

আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত


রেলের জায়গায় অবৈধ বিদ্যুৎ সংযোগ 

আফছার উদ্দিন লিটন: রেললাইন লাগোয়া ইস্পাহানী মার্শাল ফিল্ডের পশ্চিমকোণের আকিজ মটরস থেকে কৈবল্যধাম রেল স্টেশনের পেছà¦...বিস্তারিত


বউ নিয়ে রাজনীতি 

আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খোà...বিস্তারিত