শিরোনাম
ডা. এম সাঈদুল হক | আপডেট: ১০:০০ পিএম, ২০২৩-০৪-২৪ 683
মানব সভ্যতার ক্রমবিবর্তনের এই যুগে আমাদের কর্মব্যস্তময় জীবনে খাদ্যাভ্যাস, জীবনাচরণ ও পারিপার্শ্বিক বিভিন্ন নিয়ামকের কারণে পরিপাকতন্ত্রের নানাবিধ সমস্যায় গ্যাসের ওষুধ ছোট বড় সবাইকেই গ্রহণ করতে হয়, কিন্তু চিকিৎসকের পরামর্শ ব্যতীত দীর্ঘ মেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে নিম্নোক্ত জটিলতা দেখা দিতে পারে-
১) এক্লোরহাইড্রিয়া বা পাকস্থলী সম্পূর্ণরূপে এসিডশূন্য হয়ে পড়ে। এতে খাবারের সাথে আগত অনাকাঙ্ক্ষিত রোগ জীবাণু পরিপাকতন্ত্রে ঢুকে পড়ে।
২) দীর্ঘ মেয়াদি ডায়েরিয়া দেখা দিতে পারে;
৩) দীর্ঘ মেয়াদে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিডের নিঃসরণ বন্ধ থাকলে হাইপারগ্যাস্ট্রিনেমিয়া হয়ে গ্যাস্ট্রিক পলিপ দেখা দিতে পারে এবং সেখান থেকে পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
৪) ক্যালসিয়ামের ঘাটতিজনিত হাড় জিরজিরে হয়ে ভঙ্গুর হয়ে পড়ে;
৫) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ফুসফুসে নিউমোনিয়া দেখা দেয়;
৬) ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণে মাংসপেশিতে খিঁচুনি হতে পারে;
৭) এট্রোফিক গ্যাস্ট্রাইটিস হয়ে ভিটামিন বি১২-র ঘাটতিজনিত পারনিশিয়াস এনিমিয়া দেখা দিতে পারে; এতে হাত পা দুর্বল ও জ্বালাপোড়া কিংবা কামড়ানোর অনুভূতি হতে পারে;
৮) ক্রনিক কিডনি রোগ হতে পারে;
৯) ডিমেনশিয়া বা দীর্ঘ মেয়াদে ভুলে যাওয়া রোগ হতে পারে;
১০) আয়রনের অভাবজনিত দেহে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে;
১১) ভিটামিন সি-এর অভাবজনিত মাড়ির রোগ, দেহের ক্ষয়পূরণ ও ক্ষত সারাইয়ের কাজে ব্যাঘাত ঘটতে পারে;
১২) গর্ভাবস্থায় দীর্ঘ মেয়াদে গ্যাসের ওষুধ খেলে জন্মগত ত্রুটিসম্পন্ন শিশুর জন্ম নিতে পারে।
ডা. এম সাঈদুল হক-সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: রেললাইন লাগোয়া ইস্পাহানী মার্শাল ফিল্ডের পশ্চিমকোণের আকিজ মটরস থেকে কৈবল্যধাম রেল স্টেশনের পেছà¦...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খোà...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak