আজ  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


স্বামীকে খুশি রাখার উপায়

  চট্টলার ডাক ডেস্ক:   |   আপডেট: ০২:১৬ এএম, ২০২২-১২-৩১    1841

 

 স্বামীকে খুশি রাখার উপায়

১) স্বামীর ঘুম থেকে উঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেয়া-যাতে স্বামী আপনাকে সকাল বেলাই অপরিপাটি না দেখে। তার সাথে সুগন্ধি ব্যবহার করুন। যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায়।

২) স্বামীর ঘুম যেভাবে ভাঙ্গালে সে পছন্দ করবে, সেভাবে তাকে ঘুম থেকে জেগে তুলুন।

৩) স্বামীর প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে যাবেন। সে তার কাজে যাওয়ার সময় কপালে পারলে দুইটা চুমু দিন।

৪) সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার অপেক্ষা করুন এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন এক মুচকি হাসি দিয়ে। এবং তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন।

৫) তার সামনে কখনো গন্ধ নিয়ে যাবেন না। সবসময় একটা সুঘ্রাণ রাখুন নিজের শরীরে।

৬) পরিপূর্ণ পর্দা করুন।

৭) স্বামীকে তাহাজ্জুদ এবং ফজরের নামাজের জন্য ডেকে দিন। আল্লাহর তরফ হতে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা জন্ম নেবে।

৮) স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না।

৯) কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবেন না বরং স্বামী যে ইশারায় চালাতে চায় সে ইশারায় চলুন (নাফরমানীর কাজ ব্যতীত)।

১০) স্বামী কোনো কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি ও খুশির সহিত কাজ করে দিন।

১১) স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো নফল ইবাদাত করবেন না। স্বামীর খেদমত অন্যান্য নফল ইবাদাত থেকেও উওম।

১২) পৃথিবীর কোনো মানুষের গীবত না করা।

১৩) স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কাউকে দান বা হাওলাদ না করা। এটা জায়েজ নেই।

১৪) স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষকে না বলা। বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে হাসিমুখে বিনয়ের সহিত তার ভুল ধরিয়ে ও শোধরে দেয়ার চেষ্টা করা।

১৫) স্বামীর কোনো কাজ নিজের মতের বিরুদ্ধে হলেও তর্ক না করা।

১৬) স্বামী যা আনুক তা এক  টাকার হলেও এমন একটা ভাব করুন যেন এটা আপনার কাছে ভীষণ পছন্দ হয়েছে। এতে পুরুষেরা স্বস্তি পায়।

১৭) স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুক, স্বামীর সাথে সমাধামের চেষ্টা করুন। তবে হাই হতাশা করে স্বামীকে কষ্ট দিবেন না।

১৮) স্বামীর মেজাজ বুঝে ব্যবহার। তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন। আর তার মন কোনো কারণে খারাপ থাকলে আপনিও তার মন খারাপের ভাগিদার হোন, মন খারাপের সময় হেসে এটা প্রকাশ করবেন না যে তার মন খারাপে আপনার কিছু যায় আসে না। আর মেজাজ খারাপ থাকলে একদম চুপ থাকবেন।

১৯) স্বামী আপনাকে যে টাকা দিবে তা ১০০ ভাগ তাকে হিসাব দিয়ে দিন। আপনার ওপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ।ৎ

২০) শশুড়-শাশুড়ির সেবা করুন। শশুড় বাড়ির সকলকে ভালোবাসুন।

২১) স্বামীকে মনের ভুলেও কাজ করতে দিবেন না। বরং তাকে ঠিক কাচের পুতুলের মতো রাখার চেষ্টা করুন।

২২) ঘরের কাজ কারো জন্য ফেলে রাখবেন না।

২৩) স্বামী বাবা-মায়ের কাছে টাকা দিলে তা নিয়ে মন খারাপ করবেন না। তাদের ছেলের টাকা তারা নিবে না তো কে নিবে?

২৪) স্বামী কোন সফর থেকে ফিরলে তাকে খেদমত করুন, প্রশ্ন করুন পরে।

আল্লাহ তায়ালা আমাদের সকল বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। আমীন।

 

 

 

 

রিলেটেড নিউজ

বউ নিয়ে রাজনীতি 

আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খো...বিস্তারিত


তোতন ভাইয়ের সাক্ষাৎকার আসিতেছে...

চট্টলার ডাক ডেস্ক: ...বিস্তারিত


পাথরে কি বৃক্ষ জেগে ওঠে??? 

আফছার উদ্দিন লিটন: নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদের সামনে আইল্যান্ডের মাঝখানে দেখা যাচ্ছে চসিকের কিছু পকেট...বিস্তারিত


সমন্বিত ও মেধাভিত্তিক চিন্তা এবং সৃজন প্রকল্পের মাধ্যমে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড গড়ে তুলতে হবে

চট্টলার ডাক ডেস্ক: আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম,      সমাজকর্মী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী । চট্টগ্রামের প্রাচীন ...বিস্তারিত


এ নিষ্ঠুর পৃথিবী কেন রামিসাকে বাঁচতে দিল না?

আফছার উদ্দিন লিটন:  # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত


সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত