শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০৯:০৯ পিএম, ২০২২-০৯-১৩ 1270
বিষয়টা বোঝার জন্য আপনাকে নজর দিতে হবে এই যুদ্ধের ফলাফলের দিকে। প্রথমত-এই যুদ্ধের ফলে ইউরোপের দেশে দেশে অস্ত্র কেনার হিড়িক পড়ে গেছে। ইউরোপের দেশগুলো প্রতিরক্ষা খাতে অর্থব্যয় কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আর সেই সুযোগে মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে অর্থনীতি চাঙ্গা করছে আমেরিকা। উত্তেজনা যত বাড়তে থাকবে, অস্ত্রব্যবসায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি তত তেলতেলা হবে।
দ্বিতীয়ত-ইউরোপের দেশগুলো এতদিন রাশিয়া থেকে গ্যাস কিনত। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকায় তা আর সম্ভব হচ্ছে না। এখন ইউরোপের দেশগুলো অনেক বেশি দামে আমেরিকা থেকে গ্যাস কিনতে রাজি হয়েছে। আমেরিকার পোয়াবারো! একটা অদ্ভূত ব্যাপার, তাই না? বিশ্বের যেখানেই কোনো সঙ্কট হয়, আর সেই সঙ্কটের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকে, দেখা যায়-সেই সঙ্কট থেকে আমেরিকা কোনো না কোনোভাবে লাভবান হয়।
এইসবের যৌক্তিক ব্যাখ্যা দিতে না পেরে আমেরিকার ভক্তরা একটা শব্দ আবিষ্কার করেছেন, সেটা হলো- ষড়যন্ত্রতত্ত্ব! সবকিছুর পেছনেই নাকি আমাদের মতো সাধারণ মানুষরা আমেরিকার ষড়যন্ত্র খুঁজে পায়! অথচ আমেরিকার চরিত্র ফুলের মতো পবিত্র! ইরাকে, আফগানিস্তানে, সিরিয়ায়, লিবিয়ায়-যেখানেই আমেরিকা পা রেখেছে সেখানেই পবিত্রতার জোয়ার বয়ে গেছে। ব্রিটেনের চরিত্র তো একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র! ২০০ বছর ধরে ব্রিটিশরা ভারতে গোলাপের সুবাস ছড়িয়ে গেছে, এখনও সেই ঘ্রাণ ভারতের আকাশ-বাতাস মাতোয়ারা করে রেখেছে। তারপরও অকৃতজ্ঞ মানুষ আমেরিকা-ব্রিটেনের উপর আস্থা রাখে না!
আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খো...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদের সামনে আইল্যান্ডের মাঝখানে দেখা যাচ্ছে চসিকের কিছু পকেট...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, সমাজকর্মী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী । চট্টগ্রামের প্রাচীন ...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত
চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak