শিরোনাম
চট্টলার ডাক ডেস্ক: | আপডেট: ০৭:৫৭ পিএম, ২০২২-০৯-১৩ 702
সুমি। পুরো নাম তার শারমিন সুলতানা সুমি। জন্ম রূপসা ও ভৈরবের তীর ঘেষে থাকা খুলনাতে। ছোটবেলা থেকেই ছিলেন বেশ দুরন্ত। জীবনের কৈশোর পর্যন্ত কাটিয়েছেন এই খুলনাতেই।এরপর পড়াশোনার জন্য ঢাকাতে আসা।ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এবং এখান থেকেই শেষ করেন পড়াশোনা। আর এই পড়াশোনার সময়েই তিনি গড়ে তোলেন তার দ্বিতীয় পরিবার চিরকুট'। এই বিখ্যাত নামটিও তার দেওয়া।
২০০২ থেকেই চিরকুটের লিড ভোকালিস্ট
হিসেবে দেখিয়ে যাচ্ছেন তার অসাধারণ নৈপুণ্য। চিরকুটের বেশির ভাগ শ্রোতাপ্রিয় গানগুলো তারই কলম থেকে সৃষ্ট। একই সাথে সুরকারের কাজটিও করছেন বেশ মুন্সিয়ানার সাথে।মিউজিক । এলবামের বাজারে যখন খরা চলছিলো ঠিক তখনই বের হয় চিরকুটের প্রথম এলবাম 'চিরকুটনামা' (২০০৮)।মিউজিক এলবামটি চারদিকে বেশ হইচই ফেলে দেয়।এই এলবামের খাজনা,কাটাকুটি, বন্ধু,আমি জানিনা,ছোট্ট নদী,ঘরে ফেরা সহ প্রতিটি গানই ছিল অনবদ্য। এই এলবামের খাজনা গানটি এখনো চিরকুটের অন্যতম সফল গান।এর পর সুমির ভোকালেই বের হয় চিরকুটের দ্বিতীয় এলবাম 'জাদুর শহর'(২০১৩) এবং তৃতীয় এলবাম 'উধাও'(২০১৮)।
২০১৬ সালে নিজের একক ক্যারিয়ার গড়ার জন্য যখন পিন্টু ঘোষ চিরকুট ছাড়েন তখন সুমি তার যোগ্য নেতৃত্ব দিয়া আগলে রাখেন চিরকুটকে।
একজন প্লেব্যাক সিংগার হিসেবেও সুমি দিনকে দিন নিজেকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়।টানা বেশ কয়েকটি দারুণ কাজ উপহার দিচ্ছেন দর্শক শ্রোতাদের।২০১৬ সালে প্রকাশিত 'আয়নাবাজি' সিনেমার দুনিয়া গানটি লিখেছেন তিনি।একইসাথে গানটিতে সুর ও কন্ঠও দিয়েছেন তিনি ও তার ব্যান্ড চিরকুট।২০১৭তে মুক্তি পাওয়া মোস্তফা সরোয়ার ফারুকির আলোচিত 'ডুব' সিনেমায় আহারে গানটির সাফল্য ছিলো আকাশ চুম্বি।একই বছর মুক্তি পাওয়া 'ভয়ংকর সুন্দর' সিনেমারএই শহরের 'কাকটিও জেনে গেছে' গানটি গানের জগতে বেশ সাড়া ফেলে দেয়। এছাড়া গান লিখেছেন মোস্তফা সরোয়ার ফারুকির পরিচালিত 'টেলিভিশন' সিনেমায়,তন্ময় তানসেনের 'পদ্মপাতার জল' সহ বেশ কয়েকটি সিনেমায়।
দীর্ঘ দেড় যুগের কর্মজীবনে সুমি তার অনন্য শিল্প কর্মের জন্য ভূষিত হয়েছেন বাংলা একাডেমি কর্তৃক 'অনন্য শীর্ষ দশ' পদকে।এছাড়া তিনি ২০১৮ সালে ফিল্মফেয়ার পুরষ্কার পূর্ব সেরা প্লেব্যাক গায়িকা এবং সেরা গানের কথার জন্য মনোনয়ন পান।বর্তমানে 'চিরকুটের' চ্যানেল আই মিউজিক এওয়ার্ড রয়েছে তিনটি।
একজন নারী হিসেবে তিনি তার ব্যান্ডকে দিনকে দিন যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই অনন্য ও অতুলনীয়। সেই ২০০২ হতে ২০২০ দীর্ঘ দেড় যুগে চিরকুটকে নিয়ে গেছেন সাফল্যের শীর্ষে আর এর পিছনে রয়েছে তার অক্লান্ত পরিশ্রম আর অসাধারণ সৃষ্টিশীলতা। দেশের যুব সমাজ যেভাবে পশ্চিমা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল তা থেকে তাদের দেশিয় সংস্কৃতিতে ফিরিয়ে আনতে এবং দেশিয় ব্যান্ড শিল্পকে জনপ্রিয় করে তুলতে চিরকুটের অবদান সত্যিই অনস্বীকার্য।
বর্তমানে চিরকুটের লাইনআপ:
শারমিন জাহান সুমি (লিড ভোকালিস্ট)
পাভেল আরিন (ড্রামস)
ঈমন চৌধুরী (গিটার,বাঞ্জো,মান্ডোলিন)
দিদার হাসান(বেজ)
জাহিদ নিরব(কী বোর্ড,হারমোনিয়াম)
তথ্যসূত্র: (----)---ংযাঁড়লরঃ ৎড়ু
আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: রেললাইন লাগোয়া ইস্পাহানী মার্শাল ফিল্ডের পশ্চিমকোণের আকিজ মটরস থেকে কৈবল্যধাম রেল স্টেশনের পেছà¦...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খোà...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak