আজ  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


আফছার উদ্দিন লিটনের অধরা প্রেম

  আবু মুসা চৌধুরী   |   আপডেট: ১২:১৩ এএম, ২০২২-০৮-১৯    1583

 

আফছার উদ্দিন লিটনের অধরা প্রেম

আফছার উদ্দিন লিটনের অধরা প্রেম

আবু মুসা চৌধুরী

যখন কোনো কবিতার প্রকাশ শৈলী হয় নিরাভরণ, তখন সেই রচনার চারিত্র্য প্রকরণ প্রক্রিয়া ব্যতিরেকে; বিষয় বা প্রসঙ্গই মুখ্য হয়ে ওঠে। পাশাপাশি শিশুর সৌন্দর্য ও চেতনায়--শিশুর মতো ভালোবেসে আফছার উদ্দিন লিটন কবিতার জল-জমি পরিবেশ-প্রতিবেশ নিরীক্ষণ করেন। এই সহজ সৌন্দর্যই তাঁর কবিতার মৌলিক ফোকাস। এ প্রসঙ্গে বইয়ের ভূমিকার অভিলিখন গ্রহণযোগ্য।

    আফছার উদ্দিন লিটনের কবিতার মূল চারিত্র্যঃ “মগ্ন মরমের নিরঙ্কুশ স্পষ্টতা, সহজ-সরল লাবণ্যে রচিত--অনর্গত অনুভূতি-রাগ-বিরাগ, আলো-আঁধার, পাওয়া-না পাওয়ার হতাশ্বাস, প্রকৃতির প্রতিলিপি গ্রথিত তাঁর চরণসমূহে।...ভাঙছে মান-অন্তঃস্থ রক্তক্ষরণ, যাবতীয় ব্যর্থতা-বেদনার উৎসমূল যা, কিংবা নিসর্গের ক্রন্দন, মহামারির প্রকোপ, মানুষের মর্মন্তদ হাহাকার নির্জলা উচ্চারণের মহিমায় অত্র কবিতাগুলোকে দিয়েছে নান্দনিক দীপ্তি। ভালো লাগার সমূহ অনুরণন।”

আফছার উদ্দিন লিটনের প্রথম কবিতার বইয়ের নাম “অধরা প্রেম”। এই প্রেমই হলো তাঁর কবিতার চাবিসত্য। প্রেমের বহুধা বর্ণিল ভ্যারিয়েশন, প্রেমের রূপ-লাবণ্য ও গতিবিধি তিনি বিন্যস্ত করেছেন অকপট শৈলীতে।
প্রেম এখানে বহুমাত্রিক। তা কখনো ব্যক্তিক, কখনো সামষ্টিক। দেশজ বা নেসর্গিক, সত্য-সুন্দর ও কল্যাণকামী। লিটনের অন্তর্গত অনুভব এরকম---

কষ্টের রং লাল হয় কেন
তা আগে আমার জানা ছিলো না,
প্রতিনিয়ত আমার জানা ছিলো
কষ্টের রং নীল।
ভালোবাসার রং কেন নীল
তাও আগে আমার জানা ছিলো না,
প্রতিনিয়ত আমার জানা ছিলো
ভালোবাসার রং লাল।

(কষ্টের রং)


এক ধরনের নিরেট ধোঁয়াটে রহস্য, অনির্ণেয়, অভিরেখ বা অভিভূতি লিটন নিয়ে আসেন পঙ্ক্তিতে। যেমন- “প্রেম মানেই তো প্রেম...সেই প্রেম” এখন সেই প্রেম মানে কী প্রেম, ক্যামন প্রেম, কীভাবে, কোথায় এর আঁধার ও আয়োজন কিংবা কি নিছক শূণ্যগহ্বর--এই রহস্য ও প্রশ্ন ওঠে আসে। আর এখানেই কবিতার মূল অন্বয়।

আফছার উদ্দিন লিটনের কবিতার মূল শক্তি হলো আবেগ ও অনুভূতি প্রবণতা। কিন্তু নির্জলা সত্য হলো- “ঠিক ঠিক শব্দ ব্যবহারের গুণেই গদ্যের চেয়ে কবিতা আলাদা হয়ে যায়” সুনীল গঙ্গোপাধ্যায়ের এই অমোঘ মন্ত্র ধারণ করেই লিটনকে আরও ‘শব্দবোধ’ অর্জন করে কবিতার চাষাবাদের মধ্যে এগিয়ে যেতে হবে।


সুন্দর-ছিমছাম, মানসম্পন্ন প্রকাশনা--‘অধরা প্রেম’। বইটি প্রকাশ করেছেন সাহিত্য বিচিত্রা। চটকদার প্রচ্ছদ করেছেন টিপলু বড়ুয়া।  মূল্যঃ দুইশত টাকা।

বইটি পাওয়া যাচ্ছে--

# অমর বই ঘর
 হোটেল পেনিনসুলার পাশে
 হাজী আবদুর রহমান এভিনিউ (৩য় তলা)
 জিইসি মোড়, চট্টগ্রাম।

# সাহিত্য বিচিত্রা
 ৩৬, মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম।

# এমেলিয়া প্রকাশন
 কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম।
 মোবাইল ঃ ০১৯১৭-৮২৫০৬২

 

রিলেটেড নিউজ

বউ নিয়ে রাজনীতি 

আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খো...বিস্তারিত


তোতন ভাইয়ের সাক্ষাৎকার আসিতেছে...

চট্টলার ডাক ডেস্ক: ...বিস্তারিত


পাথরে কি বৃক্ষ জেগে ওঠে??? 

আফছার উদ্দিন লিটন: নগরীর পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদের সামনে আইল্যান্ডের মাঝখানে দেখা যাচ্ছে চসিকের কিছু পকেট...বিস্তারিত


সমন্বিত ও মেধাভিত্তিক চিন্তা এবং সৃজন প্রকল্পের মাধ্যমে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড গড়ে তুলতে হবে

চট্টলার ডাক ডেস্ক: আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম,      সমাজকর্মী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী । চট্টগ্রামের প্রাচীন ...বিস্তারিত


এ নিষ্ঠুর পৃথিবী কেন রামিসাকে বাঁচতে দিল না?

আফছার উদ্দিন লিটন:  # আর কতো ফুটফুটে নিস্পাপ রামিসার মৃত্যু হলে এ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা সংস্কার হবে? ★আর কতো রাম...বিস্তারিত


সীতাকুণ্ডে পিকেএসএফের অর্থায়নে ইপসা-আরএমটিপির উদ্যোক্তা মেলা

চট্টলার ডাক ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের বাজার সংযোগ ও টেকসই প্রদর্শনী ২০২৫ অনু...বিস্তারিত