শিরোনাম
শাহেদা আলম | আপডেট: ০১:০৪ এএম, ২০২২-০৪-১৯ 745
স্মৃতির ফোকাস
স্মৃতির ফোকাস
শাহেদা আলম
মনের আঙ্গিনায়-
একটি স্মৃতির ফোকাস
বিষধর এক কালনাগ
তার উদ্ধত ফনা-২৫ শে মার্চ।
ভয়াল রাত-
মৃত্যুর আলিঙ্গনে হয়ত
বাঁধা পড়তাম বাসর রাতের
নব দম্পত্তির মত।
কিন্তু কি হল?
নিস্প্রদীপের কঠিন প্রহরা
ভীত শংকিত আত্মা-সন্ত্রস্ত্র
দৃঢ় প্রতিজ্ঞ তবু দারুণ প্রতিবাদ।
বেঁচে ছিলাম-
পিঁপড়ের মত,
পদদলিত হবার
দুরু দরু আশংকায়।
বিধির শাসন-
অবহেলে, কারফিউর
রক্ত চোখের শাসনে,
একান্ত বাধ্য হয়েছি।
অবাধ্য হবে?
গর্জন! এল.এম.জি
অথবা চাইনিজ রাইফেল,
অতঃপর বেয়নেটের ধর্ষণ।
বিবস্ত্র তুমি-
পীচঢালা সড়কের
পাষান শয্যায়
জমাট রক্ত, মাংসপি-
আর হাঁড়ের সমন্বয়ে
(তুমি তখন) ক্ষুধার্ত কুকুর আর
শকুনের খোরাক
অথবা ম্যানহোলের তমসায়
তোমার অভিসার।
বধ্য ভুমিতে-
একটি, দুটি অনেক তারপর-
চলেছে থেতলানো মাংস
আর তাজা রক্তের লীলা!
মৃত্যুর আর্তনাদের
টুিট চেপে ধরেছে
নরপিশাচের হিংস্র উল্লাস!
নদীর বুকের-
অসংখ্য মৃতলাশ
ভেসে চলেছে স্বর্গের পানে (যেন)
বালুচরে কতক বিকৃত শব
স্বৈরাচারীদের ভ্রুকুটি করছে।
বিকৃত হাসি, বীভৎস ব্যাঙ্গ
আক্ষেপ নয় বিদ্রুপ!
প্রাণ বধ করেছিস?
ওরে কালপুরুষ প্রাণ কখনো
মরণ বরণ করেনা-
চিবিয়ে চিবিয়ে খা
আমার মুণ্ডু-মাথা
দেহের খোলস
কিন্তু পাবিনে এ সত্ত্বা
হিংস্র-দাবানলের-
লেলিহান বহ্নি
রাক্ষসী ক্ষুধা লয়ে
গ্রাস করলো
গ্রাম-গঞ্জ, নগর-বন্দর
কিন্তু পারে নি
পারে নি বধ করতে
স্বাধীনতাকামী সোনার হরিণটিরে।
আফছার উদ্দিন লিটন: আইডিএফ ( ) কৃষি কর্মসূচির আওতায় বেতবুনিয়া শাখার অধীনে আদর্শ গ্রাম কেন্দ্রে সম্প্রতি এক প্রাণবন্ত&nbs...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বিগত বছরের বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান-বিডিপি অগ্রগতি পর্যালোচনা সভà...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: পাহাড়তলী সিসিএস কার্যালয় সংস্কার না হওয়ায় অফিসের সামনে ময়লার স্তূপ। এছাড়া দরজার উপরে থাকা কর্মকর...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) কার্যালয় সংস্কার হওয়ার কথা থাকলেও সং...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: রেললাইন লাগোয়া ইস্পাহানী মার্শাল ফিল্ডের পশ্চিমকোণের আকিজ মটরস থেকে কৈবল্যধাম রেল স্টেশনের পেছà¦...বিস্তারিত
আফছার উদ্দিন লিটন: আরও কত কিছু দেশে দেখবো। করোনা নিয়ে রাজনীতি। বউ নিয়ে রাজনীতি। দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি। সব কিছু খোà...বিস্তারিত
© Copyright 2026 Dainik Chattalar Dak